SSC-TET Scam: কুন্তলের তিনটি পেনড্রাইভের দিকে নজর, কী খুঁজছে ইডি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে এই মুহুর্তে ইডির নজর পড়েছে তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া একাধিক তথ্য। কুন্তলের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরির পর এখন কুন্তলের তিনটি পেনড্রাইভের দিকে নজর পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পেনড্রাইভে থাকা একাধিক তথ্য জানতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ISF-CPIM: নওশাদের গ্রেফতারিতে ঝাঁঝ বাড়াচ্ছে আলিমুদ্দিন, লালবাজার যাচ্ছেন সুজনরা

- Advertisement -

উল্লেখ্য, এর আগে কুন্তলের ডায়েরি থেকে একধিক জায়গায় সাংকেতিক কিছু ভাষা পেয়েছে তদন্তকারী সংস্থা। সেখানে কিছু টাকার লেনদেনের কথাও লেখা রয়েছে। তিনটি পেন ড্রাইভে কী কী লেখা রয়েছে? এখন সেদিকে বিশেষ নজর দিয়েছে তদন্তকারী সংস্থা। একইসঙ্গে কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। কার সঙ্গে কত টাকার লেনদেন হয়েছে? সবটা বের করার চেষ্টা জারি রেখেছে ইডি।

কুন্তলের তিনটি পেনড্রাইভের দিকে নজর, সাংকেতিক ভাষায় কাদের নাম? 
কুন্তলের তিনটি পেনড্রাইভের দিকে নজর, সাংকেতিক ভাষায় কাদের নাম? 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের নাম উঠে আসে। কুন্তলকে গত শুক্রবার একটানা ২৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। মানিক ঘনিষ্ঠ তাপসের দাবি, কয়েক’শো কোটি টাকা লেনদেন হয়েছে যুব নেতার মাধ্যমে। পাল্টা কুন্তলের দাবি, ঘুষ চেয়েছিলেন তাপস। কিন্তু সেটা দিতে রাজি না হওয়ার কারণে এখন তাঁকে গ্রেফতার করানো হয়েছে।

কুন্তলের তিনটি পেনড্রাইভের দিকে নজর, সাংকেতিক ভাষায় কাদের নাম? 

কুন্তলের তিনটি পেনড্রাইভের দিকে নজর, সাংকেতিক ভাষায় কাদের নাম? 
কুন্তলের তিনটি পেনড্রাইভের দিকে নজর, সাংকেতিক ভাষায় কাদের নাম? 

যদিও কুন্তল দাবি করেছে, নিয়োগের টাকা সে নেয়নি। বরং ১০ শতাংশ কমিশন নিয়েছে সে। বাকি ৯০ শতাংশ টাকার ভাগীদার কে? নিয়োগ দুর্নীতিতে সে কী প্রধান মাথা? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে ক্রমশ। তাই কুন্তলকে জেরা করে সঙ্কেত রহস্যের দ্রুত সমাধান করতে চাইছেন তদন্তকারীরা। আজ নিজাম প্যালেসে ফের তাপস মণ্ডলকে তলব করে মুখোমুখি জিজ্ঞাসবাদ করাতে পারে ইডি। সেখানেই কী রহস্যভেদ হবে? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর