Ration Corruption Case: প্রায় ২৩ ঘণ্টা পায়, রেশন দুর্নীতি মামলায় হাওড়ায় এখনও জারি তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় বাংলা! দুর্নীতির দায়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। শুধু তাই নয়, দুর্নীতি মামলায় রহস্য সমাধানে মন্ত্রী ঘনিষ্টদের তলব করছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

আরও পড়ুন: Travel: কলকাতার কাছেই রয়েছে দারুণ পাহাড়, শীতের চাদরে মুড়ে আসুন এই গন্তব্যে

অন্যদিকে, রেশন দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে গতকাল অর্থাৎ শনিবার থেকে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। কোথাও ১৮ ঘণ্টা তো আবার কোথাও ১৯ ঘণ্টা, হাওড়ায় এখনও তল্লাসি জারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার একযোগে রাজ্যের নানাপ্রান্তে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে অঙ্কিত রাইস মিলে ১৯ ঘণ্টা পর হয়ে গেলেও এখনও সেখানেই রয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, এই রাইস মিলের বিভিন্ন নথি পরীক্ষা করছেন আধিকারিকরা।

প্রায় ২৩ ঘণ্টা পায়, হাওড়ায় এখনও জারি ইডির তল্লাশি
প্রায় ২৩ ঘণ্টা পায়, হাওড়ায় এখনও জারি ইডির তল্লাশি

এদিকে, এখনও তল্লাশি চলছে ডোমজুড়ের জ্বালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আটার কারখানায়। কারখানাটি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। রাতভর ভিতর থেকে গেট বন্ধ করে সেখানে চলে তল্লাশি অভিযান। পাশাপাশি একই ছবি দেখা আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের একটি বহুতলেও। সেখানে প্রায় ২৩ ঘণ্টা পর রবিবার সকাল ৭টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান ইডির তদন্তকারীরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথিপত্র এবং ইলেকট্রনিক্স গেজেট।

প্রায় ২৩ ঘণ্টা পায়, হাওড়ায় এখনও জারি ইডির তল্লাশি

প্রায় ২৩ ঘণ্টা পায়, হাওড়ায় এখনও জারি ইডির তল্লাশি 

উল্লেখ্য, এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এরপর বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। অবশেষে রেশন দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। মোট ৯৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

প্রায় ২৩ ঘণ্টা পায়, হাওড়ায় এখনও জারি ইডির তল্লাশি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত