Partha-Arpita: কলকাতায় ফের অভিযানে নামল ইডি, সাত জায়গায় চলছে অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় ফের অভিযানে নামল ইডি। দুটি দলে ভাগ হয়ে এদিন কলকাতা জুড়ে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। দক্ষিণ কলকাতায় আনন্দপুর এবং ল্যান্সডাউনে অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা। বাকি পাঁচটি টিম শহরজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব! ঘনাচ্ছে রহস্য

ইডি সূত্রে খবর, গত কয়েক দিন ধরে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করে বিপুল টাকার সন্ধান করতে চেয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের তরফে উত্তর না মিলতেই হানা ইডির। পণ্ডিতিয়া রোডের একটি আবাসনে পৌঁছে গিয়েছে ইডি। অন্য আরেকটি দল পৌঁছে গিয়েছে মাদুরদহে ওম ভিলা নামের একটি আবাসনে।

কলকাতায় ফের অভিযানে নামল ইডি,  আজও মিলতে পারে টাকা 
কলকাতায় ফের অভিযানে নামল ইডি,  আজও মিলতে পারে টাকা 

গত ২২ জুলাই রাজ্যের ১৪ টি জায়গায় অভিযান চালায় ইডি। সেবার অর্পিতা মুখ্যোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার হয় সোনার গয়না, বিদেশী মূদ্রা সহ একাধিক সম্পত্তি। এরপর একটানা ইডির হেফাজতে রয়েছেন তাঁরা। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা। আজও কি টাকা মিলবে উঠছে প্রশ্ন।

কলকাতায় ফের অভিযানে নামল ইডি,  আজও মিলতে পারে টাকা 

কলকাতায় ফের অভিযানে নামল ইডি,  আজও মিলতে পারে টাকা 
কলকাতায় ফের অভিযানে নামল ইডি,  আজও মিলতে পারে টাকা 

ইডি সূত্রে খবর,গত কয়েক দিন ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডির অফিসাররা। সেই সমস্ত তথ্যকে হাতে নিয়েই মশহরের একাধিক জায়গায় শুরু তল্লাশি অভিযান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন