Abhishek Banerjee: দুবাইতে কী করছেন অভিষেক? নজর রাখছে ইডি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লাপাচার মামলায় তাঁকে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তখন থেকে ইডির নজরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি। সম্প্রতি আদালতের নির্দেশে চোখের চিকিৎসা করার জন্য দুবাই যেতে হয়েছে তাঁকে। কিন্তু দুবাইতে কী করছেন অভিষেক? অভিষেকের বিদেশ সফরেও নজরদারি রাখতে চায় ইডি।

আরও পড়ুনঃ Jammu and Kashmir: কাশ্মীরে হিংসা ছড়াতে মদত দিচ্ছে পাকিস্তান, জমা পড়ল রিপোর্ট

ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নজরদারি চালাতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এমনকি দুবাই সরকারের কাছে দেওয়া চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞসাবাদের কথাও। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিত্সার জন্য দুবাই গিয়েছেন সেটাও জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩ জুন থেকে ১০ অবধি কয়লা পাচারকাণ্ডের তদন্তে হাজিরা দিতে পারবেন না। এই আবেদন জানিয়ে ইডিকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইডির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, মামলার নিষ্পত্তি না হওয়া অবধি তিনি বিদেশ যাত্রা করতে পারবেন না। ইডির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ।

May be an image of 9 people দুবাইতে কী করছেন অভিষেক? দুবাই সরকারকে চিঠি দিল ইডিpeople standing
দুবাইতে কী করছেন অভিষেক? দুবাই সরকারকে চিঠি দিল ইডি

আদালতের কাছে অভিষেকের আইনজীবী জানান, ৩রা জুন চোখ পরীক্ষার দিন নির্ধারিত রয়েছে। ২০২০’র নভেম্বরে কয়লা পাচার মামলা শুরু হওয়ার পরেও দু’বার বিদেশ যাত্রা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নিষেধাজ্ঞার কারণ কী ? ইডি এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেনি। অভিষেক নিজে চিঠি দিয়ে তাঁর সমস্যার কথা ইডিকে জানিয়েছেন। এই মামলায় অভিযুক্ত নন অভিষেক।

পাল্টা ইডির আইনজীবী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবে দুর্ঘটনা ঘটেছিল ? কে চিকিৎসা করবেন ? কোন চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে? কার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, সেগুলো কিছুই তিনি বলেননি। বিনয় মিশ্র প্রায় ৭৩০কোটি টাকা দুর্নীতিতে যুক্ত এবং দুবাই পালিয়ে গেছেন। তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা।

তখন বিচারপতি ইডির আইনজীবীকে বলেন, আপনারা যখন জানেন বিনয় মিশ্র দুবাইতে রয়েছেন, তখন তাঁকে গ্রেফতার করতে কী পদক্ষেপ করেছেন আপনারা ? ইডির আইনজীবী বলেন, বিনয় মিশ্রকে রেড কর্নার নোটিশ দেওয়া হয়েছে। ইডির আশঙ্কা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই গিয়ে বিনয় মিশ্রর সঙ্গে দেখা করতে পারেন। এমনকি তিনিও বিনয় মিশ্রর মতো দুবাইতে গিয়ে থাকতে পারেন। এমনটাও আশঙ্কা রয়েছে।

দুবাইতে কী করছেন অভিষেক? দুবাই সরকারকে চিঠি দিল ইডি

দুবাইতে কী করছেন অভিষেক? দুবাই সরকারকে চিঠি দিল ইডি
দুবাইতে কী করছেন অভিষেক? দুবাই সরকারকে চিঠি দিল ইডি

এরপরই আদালতের তরফে বলা হয়, বিমানের টিকিট, দুবাইয়ের হাসপাতালের ঠিকানা, ফোন নম্বর এবং দুবাইয়ে যেখানে থাকবেন সেখানকার ঠিকানা, ফোন নম্বর সহ সমস্ত তথ্য ইডিকে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নিয়ম মেনে সমস্ত কিছুই দিল্লির দফতরে পাঠিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর