Ration Distribution Case: বালু-বাকিবুরের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রেশন মামলায় নয়া মোড়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আটা কারখানার মালিক বাকিবুর রহমানের নামে আদালতে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৬৮ পাতার এই চার্জশিটে বালু ও বাকিবুরের ৫টি করে মোট ১০টি সংস্থার কথা উল্লেখ রয়েছে। সঙ্গে ৩ হাজার পাতার নথিও জমা দিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে সূত্রের খবর।

আরও পড়ুন: বকেয়ার দাবিতে মোদীর মুখোমুখি মমতা, লোকসভার আগে দুই হেভিওয়েটের সাক্ষাৎ নিয়ে তুঙ্গে জল্পনা!

রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান। চলতি সপ্তাহের যে ইডি চার্জশিট পেশ করতে পারে তা নিশ্চিত ছিল। মঙ্গলবারই চার্জশিট পেশ করতে চলেছে এজেন্সি। চার্জশিটে নাম রয়েছে বাকিবুর ও বালুর। তাঁদের চক্রান্তেই চাল, আটা বিক্রি করা হত বলে বলা হয়েছে। আর কী কী রয়েছে চার্জশিটে?

বালু-বাকিবুরের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রেশন মামলায় নয়া মোড়?
বালু-বাকিবুরের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রেশন মামলায় নয়া মোড়?

ইডি সূত্রে খবর, মোট ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। সঙ্গে ৩০ কোটি টাকা এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। বাকিবুর ও বালুর মোট ১০টি ভুয়ো সংস্থার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ নয় ছয় করা হয়েছে বলে জানিয়েছে ইডি।

বালু-বাকিবুরের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রেশন মামলায় নয়া মোড়?

বালু-বাকিবুরের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রেশন মামলায় নয়া মোড়?

চার্জশিটে আরও বলা হয়েছে, বাকিবুরের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা গিয়েছে বালুর কাছে। জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা দু’কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। চার্জশিটে এক আইএএস অফিসারের নামও সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। বালু খাদ্যমন্ত্রী থাকাকালীন ওই অফিসার খাদ্য দফতরে কর্মরত ছিলেন। শুধুমাত্র ধান কেনার ক্ষেত্রেই সরকারের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। বাকিবুরের দুটি সংস্থার মাধ্যমে এই টাকা আত্মসাৎ করা হয়েছে।

বালু-বাকিবুরের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, রেশন মামলায় নয়া মোড়?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর