10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 5:01 অপরাহ্ন
26 C
Kolkata

কয়লা পাচার মামলায় ইডির জাল, বাড়ি থেকে বস্তা-বস্তা নগদ উদ্ধারের পর গ্রেপ্তার দুই ব্যবসায়ী

ঝাড়খণ্ড-আসানসোল কয়লা পাচার মামলায় তল্লাশিতে বিপুল নগদ উদ্ধারের পর গ্রেপ্তার দুই ব্যবসায়ী—ইডির দাবি, জেরায় অসহযোগিতার জেরেই এই পদক্ষেপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঝাড়খণ্ড-আসানসোল কয়লা পাচার মামলায় তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিপুল পরিমাণ নগদ উদ্ধারের পর দু’জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তে অসহযোগিতার অভিযোগেই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, ধৃত দুই ব্যবসায়ীর নাম চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ। গত সপ্তাহে কয়লা পাচার মামলার তদন্তে তাঁদের বাড়িতে তল্লাশি চালায় ইডির বিশেষ দল। সেই অভিযানে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বস্তা ভরা বিপুল নগদ টাকা উদ্ধার হয় বলে জানা যায়।

এর পরেই দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। দীর্ঘ সময় ধরে জেরা চলার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

তদন্তকারীরা মনে করছেন, উদ্ধার হওয়া নগদের সঙ্গে কয়লা পাচার চক্রের আর্থিক লেনদেনের যোগ থাকতে পারে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, সেই খোঁজে তদন্ত জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরও তল্লাশি ও গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading