Municipal Election: ২২ জানুয়ারি রাজ্যে পুরভোট? বিকেলেই বৈঠকে কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে বেড়েই চলেছে করোনার দাপট। সোমবার থেকে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। করোনা পরিস্থিতিতে কীভাবে ২২ জানুয়ারি রাজ্যে পুরভোট? তা নিয়ে সোমবার বিকেলেই বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের পুরভোটের দিকে তাকিয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ যান্ত্রিক সমস্যার জের, সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত মেট্রো পরিষেবা

বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। আগামী ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু যেভাবে কোভিডের প্রকোপ বেড়ে চলেছে তাতে নির্বাচন করানো সম্ভব কী না তা নিয়ে আলোচনা হবে এদিন।

সূত্রের খবর, যে যে এলাকায় নির্বাচন রয়েছে, সেই জায়গাগুলিতে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখা হবে। সেই পরিস্থিতিতে গাইডলাইন তৈরি করা হবে। সেই রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ৩ টে থেকে শুরু হয়েছে বৈঠক।

২২ জানুয়ারি রাজ্যে পুরভোট? নেওয়া হবে সিদ্ধান্ত 

২২ জানুয়ারি রাজ্যে পুরভোট? নেওয়া হবে সিদ্ধান্ত 
২২ জানুয়ারি রাজ্যে পুরভোট? নেওয়া হবে সিদ্ধান্ত 

তবে মনোনয়ন জমার শেষের দিনেই জমায়েত দেখে চিন্তিত ওয়াকিবহাল মহল। এখনও প্রচার বাকি। সেখানেও উদ্বেগ থেকে যাচ্ছে। ২৫ জানুয়ারি ফল ঘোষণা। কারণ, কলকাতা নির্বাচনে জমায়েতের ছবি দেখেছে রাজ্যের মানুষ। তা থেকে শিক্ষা নিয়েই এদিনের পদক্ষেপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত