যান্ত্রিক সমস্যার জের, সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত মেট্রো পরিষেবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের শেষের দিক থেকেই ফের শক্তিশালী হয়ে উঠেছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। যা ইতিমধ্যেই কাবু করেছে গোটা দেশ কে। তাই আগে ভাগেই সকলের নিরাপত্তার স্বার্থে বছরের প্রথম সপ্তাহ থেকেই আংশিক লকডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেইমত আজ থেকে বন্ধ হয়েছে মেট্রোর টোকেন। সেইসঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত বেঁধে দেওয়া হয়ে লোকাল ত্রেনের সময়সীমা। তবে তাতেও আটকানো গেল না বিপত্তি।

আরও পড়ুনঃ Covid19: হু হু করে বাড়ছে করোনা, এনআরএসে আক্রান্ত ৬১ জন

জানা যায়, আজ বেলা ১টা নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে বেশকিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কবি সুভাষ গামী একটি মেট্রো।  এরপরে তা ধীরে ধীরে গিরীশ পার্ক পৌঁছলে সেখানে গিয়েই পুরোপুরি দাঁড়িয়ে পড়ে সেই মেট্রো। এই নিয়ে মেট্রো সূত্রে খবর, মূলত যান্ত্রিক গোলযোগের কারনেই গিরীশ পার্কে দাঁড়িয়ে গিয়েছিল সেই মেট্রো। তাই সেখানেই সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয় সেই স্টেশনে।

যান্ত্রিক সমস্যার জের, ব্যাহত মেট্রো পরিষেবা

Kolkata Metro to increase the frequency of trains from tomorrow
যান্ত্রিক সমস্যার জের, সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত মেট্রো পরিষেবা

তাই আপাতত কবি সুভাষ মেট্রো থেকে ময়দান ও ময়দান স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চললেও প্রায়  অনেকটাই দেরিতে মিলছে পরিষেবা। তবে অন্যান্য স্টেশন গুলি অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। যারফলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত