বিরিয়ানি তো অনেক খেলেন, চিকেন পোলাও বানিয়ে বদলান স্বাদ

পুরোটা নাড়িয়ে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। এরপর ভাজা মশলাগুলো দিয়ে দিন। এরপর ঘি দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিটের জন্য দমে রেখে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন পোলাও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খাদ্যরসিকদের বিরিয়ানির প্রতি ভালোবাসা অফুরন্ত। যেকোনও বিশেষ দিনেই এই খাবারটি মেনুতে জায়গা করে নেয়। বাড়িতে বিরিয়ানি বানানো এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এছাড়া আরও একটি খাবার রয়েছে পোলাও। বাসন্তী পোলাও বা নিরামিষ পোলাও অনেক খেয়েছেন। এবার তাহলে ট্রাই করে দেখুন কিছু নতুনত্ব। খুব সহজেই বানিয়ে ফেলুন চিকেন পোলাও (Chicken Pulao)

বিরিয়ানি তো অনেক খেলেন, চিকেন পোলাও বানিয়ে বদলান স্বাদ

আরও পড়ুন: ২০ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারলেন কাঞ্চন, ‘বয়স্ক পুরুষ পছন্দ’ বললেন অভিনেত্রী

উপকরণ:
বাসমতী চাল
ঘি
মুরগির মাংস
পেঁয়াজ
টমেটো
টক দই
লঙ্কার গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
জায়ফল গুঁড়ো
জৈত্রি
খোয়া রসুন, রসুন বাটা
আদা বাটা
ধনে
বড় এলাচ
লবঙ্গ
তেজ পাতা
নুন
মৌরি

বিরিয়ানি তো অনেক খেলেন, চিকেন পোলাও বানিয়ে বদলান স্বাদ
বিরিয়ানি তো অনেক খেলেন, চিকেন পোলাও বানিয়ে বদলান স্বাদ

প্রথমেই একটি পরিষ্কার কাপড়ে পেঁয়াজের টুকরো, রসুনের খোয়া, আদা কুচি, বড় এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, ধনে দিয়ে কাপড়টা বেঁধে নিন। এই পদ্ধতিটিকে বলা হয় বোকেট গার্নি। এরপর একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে সামান্য নুন ও বোকেট গার্নি দিয়ে সেদ্ধ বসিয়ে দিন। কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে চিকেন স্টক থেকে বোকেট গার্নিটা তুলে নিন।

বিরিয়ানি তো অনেক খেলেন, চিকেন পোলাও বানিয়ে বদলান স্বাদ

বিরিয়ানি তো অনেক খেলেন, চিকেন পোলাও বানিয়ে বদলান স্বাদ

একটি কড়াইতে ঘি দিয়ে একটু গরম হলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিন। এবার ওই কড়াইতেই জিরে, আদা, রসুন বাটা, টমেটো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভেজে নিন। তাতে অল্প দই, গরম মশলা, ছোট এলাচ দিয়ে দিন। এবার ওর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়িয়ে মৌরি ছড়িয়ে দিন। মিনিট দুয়েক মাংসটা কষিয়ে নিন। সময় হয়ে গেলে সেদ্ধ করা বাসমতী চাল ঢেলে দিন। পুরোটা নাড়িয়ে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। এরপর ভাজা মশলাগুলো দিয়ে দিন। এরপর ঘি দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিটের জন্য দমে রেখে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন পোলাও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন