খাদ্যরসিকদের পছন্দের খাবারের তালিকায় চিকেনের কোনও আইটেম থাকবে না একথা ভাবাও যায় না। যেকোনও অনুষ্ঠানে স্টার্টার থেকে মেন কোর্স, চিকেন ছাড়া যেন অসম্পূর্ণ। বাড়িতে অতিথিদের জন্য চিকেনের এক নতুনত্ব রেসিপি (Chicken recipe) ট্রাই করতে পারেন। এতে সকলের মুখের স্বাদ পরিবর্তন হবে আবার নতুন এক পদের সঙ্গে পরিচিতি ঘটবে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
আজকের রেসিপি চিকেন ফ্রিকাসে (Chicken Fricassee)। পঞ্চদশ শতকের গোঁড়ায় এই খাবারটির উৎপত্তি। ফ্রান্সে জন্ম হলেও স্বাদের জনপ্রিয়তায় সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে। এই সাহেবি এক রান্না চিকেন ফ্রিকাসে তৈরি করবেন কীভাবে, জেনে নিন বিস্তারিত।

উপকরণ:
চিকেন
মাশরুম
ময়দা
ভিনিগার
সাদা তেল
ফ্রেশ ক্রিম
মাখন
গাজর
সিলেরি
অরিগ্যানো
পেঁয়াজ
পার্সলে
নুন
কাঁচালঙ্কা কুঁচি
গরমমশলা গুঁড়ো
গোলমরিচ গুঁড়ো
থাইম
নুন

চিকেন ফ্রিকাসে বানাতে হোয়াইট ওয়াইন (White Wine) প্রয়োজন। তবে অনেকের কাছেই জোগান থাকবে না, সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভিনিগারের সঙ্গে সমান পরিমাণ জল ও চিনি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর চিকেনের পিস গুলোকে ভালো করে ধুয়ে নিন। প্রেসার কুকারে চিকেন, টুকরো করা পেঁয়াজ, গাজর, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, স্বাদমত নুন দিয়ে স্টক বানানোর জন্য দিয়ে দিন। চিকেন অর্ধেক সদ্ধ হয়ে গেলে ছেকে আলাদা রাখুন।

একটি কড়াইতে দু চামচ সাদা তেল ও দু চামচ মাখন দিয়ে গরম করে তাতে সেদ্ধ চিকেনগুলো লাল লাল করে ভেজে নিন। চিকেন (Chicken) ভাজা হয়ে গেলে একই কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি, মাশরুম দিয়ে হালকা ভেজে নিন। এবার ওর মধ্যে ভেজে রাখা চিকেন, সেলারি কুচি, পার্সলে কুচি, কাঁচালঙ্কা কুচি, থাইম, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। ভালো করে নাড়িয়ে চিকেন স্টকটা দিয়ে ফুটিয়ে নিন।
পার্টিতে অতিথিদের মন জয় করুন সাহেবি রান্না দিয়ে, বানিয়ে ফেলুন চিকেন ফ্রিকাসে

এবার বানাতে হবে হোয়াইট সস। তার জন্য প্যানে অল্প মাখন গরম করে তাতে অল্প করে করে ময়দা মেশাতে থাকুন। দুটি ভালো করে মিশে গেলে ওর মধ্যে ফ্রেশ ক্রিম ও ভিনিগারের মিশ্রণ দিয়ে ঘন করে নিন। এবার এই গ্রেভি চিকেনের মধ্যে ঢেলে ভালো করে মাখিয়ে নিন। অল্প আঁচে ভালোভাবে নাড়াচাড়া করুন। বেশি ঘন হয়ে গেলে জলের বদলে চিকেন স্টক যোগ করতে পারেন। ৫-৭ মিনিটের মধ্যেই চিকেন ফ্রিকাসে তৈরি হয়ে যাবে। এরপর ওপর থেকে পার্সলে কুচি ছড়িয়ে অতিথিদের পরিবেশন করুন।



