নজরবন্দি ব্যুরোঃ দল বদলের বাজারে সবচেয়ে বড় চমক দিল ইস্টবেঙ্গল। এক-আধ জন নয়। একেবারে পাঁচ জন বিদেশিকে সই করিয়ে চমকে দিল লাল-হলুদ। নিঃসন্দেহে ডার্বির আগে বড় বোমা ফাটাল ইস্টবেঙ্গল।শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয় লাল-হলুদের তরফে।
আরও পড়ুনঃ ২০ সেকেন্ডে ১৫ বার আঘাত, মঞ্চে ভাষণ দিতে গিয়ে ছুরিবিদ্ধ সলমন রুশদি!


আইএসএলে খেলা অভিজ্ঞ এবং নতুন মুখ মিলিয়ে মোট ৫ জন বিদেশিকে সই করানো হয়েছে। বিদেশিদের তালিকায় রয়েছে চমক। এদিন বিদেশিদের যে তালিকা পেশ করা হয়েছে তাতে তিনজন আইএসএল খেলা বিদেশি। ইভান গঞ্জালেজকে নেওয়ার কথা অনেক আগেই জানানো হয়েছিল।

তিনি তালিকায় আছেন। এছাড়াও আইএসএলে খেলা অ্যালেক্স লিমা এবং ক্লেইটন সিলভা তালিকায় রয়েছেন। এফসি গোয়ায় নিয়মিত খেলেছেন গঞ্জালেজ। রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে এসেছেন তিনি। গতবছর ডুরান্ড জয়ী দলের সদস্য ছিলেন। জামশেদপুরে ছিলেন লিমা।



লিগ শিল্ড জয়ী দলের সদস্য ছিলেন। বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন ক্লেইটন। তবে বাকি দুই বিদেশি একেবারেই আনকোড়া। নতুন মুখ ব্রাজিলের এলিয়ান্দ্রোর বহু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। লিথুয়ানিয়া এবং মাল্টার বিভিন্ন ক্লাবের হয়ে ঘরোয়া লিগ জিতেছেন তিনি।

দল বদলে ধামাকা দিল লাল-হলুদ, এক সাথে ৫ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল
এ ছাড়া তাইল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছেন। গত দুই মরসুমে ২৩টি গোল করেছেন তিনি। সামুত প্রাকান সিটি থেকে যোগ দিচ্ছেন লাল-হলুদে। কিরিয়াকু শনিবারই শহরে চলে আসছেন। ৩২ বছরের এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। সাইপ্রাসের ঘরোয়া লিগে প্রায় সব ট্রফি জিতেছেন।







