নজরবন্দি ব্যুরোঃ ফের বিপদের মুখে পরতে পারে পৃথিবী। এবার এক টা বা দুটো নয় একসঙ্গে পাঁচটি গ্রহ দল বেধে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ইতিমধ্যেই নাসা সতর্ক বার্তা দিয়েছে। পাঁচটি গ্রহানুর মধ্যে চারটি গ্রহ আকারে খুব ছোট হলেও, একটি গ্রহানু আকারে বেশ বড়। যার আয়তন প্রায় ১৫০ ফুটের কাছাকাছি।
আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকার বঙ্গবাজারে, মানুষের হাহাকার রাজধানীজুড়ে



নাসা ইতিমধ্যেই গ্রহানুগুলির নামকরণ করেছেন। প্রথম গ্রহাণুটির নাম ২০২৩ এফইউ৬। দ্বিতীয় গ্রহাণুটির নাম ২০২৩ এফএস১১। তৃতীয় গ্রহাণুটির নাম ২০২৩ এফএ৭। এবং সর্বশেষ এবং পঞ্চম গ্রহাণুটির নাম ২০২৩ এফজ়েড৩।



নাসার তরফ থেকে গ্রহানু গুলির আকার সম্বন্ধে ও জানানো হয়েছে। ২০২৩ এফইউ৬ নামক গ্রহাণুটির আকার প্রায় ৪৫ ফুট, যেটি ইতিমধ্যেই সোমবারে পৃথিবীর পাস দিয়ে চলে গেছে। এছাড়া ২০২৩ এফএস১১ এবং ২০২৩ এফএ৭ নামক গ্রহানু গুলির আকার যথাক্রমে ৮২ যেটি সোমবারই পৃথিবীর পাস দিয়ে চলে গেছে এবং ৯২ ফুটের যেটি আজ মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে।
একসঙ্গে পাঁচটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, ক্ষতির সম্ভাবনা না থাকলেও বিজ্ঞানী রা সতর্ক রয়েছে গ্রহাণুটি নিয়ে

তবে বিজ্ঞানীরা সব চেয়ে বেশি উদ্বেগ রয়েছে পঞ্চম গ্রহাণু টি নিয়ে, যেটি পৃথিবীর দিকে প্রায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ৬ তারিখ এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দূরত্বে আসবে। তবে ক্ষতির সম্ভাবনা না থাকলেও বিজ্ঞানী রা সতর্ক রয়েছে গ্রহাণুটি নিয়ে।








