Monkeypox: এবার মাঙ্কিপক্স! করোনার পর দেশ জুড়ে এই রোগের আতঙ্কে রাজ্যে জারি হল আগাম সতর্কতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। এরই মধ্যে আবার নয়া ত্রাস হিসাবে উঠে এসেছে মাঙ্কিপক্স । বুধবারই দিল্লিতে চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে। গোটা দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৯। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এরাজ্যে এখনও নয়া এই রোগে কেউ আক্রান্ত না হলেও আগেভাগে সতর্ক রাজ্যের স্বাস্থ্যদপ্তর।

 আরও পড়ুনঃ নতুন কাদের কোন পদে আনা হল? দেখুন এক ঝলকে

মাঙ্কিপক্সে কেউ আক্রান্ত হলে, রোগীর জন্য আলাদা শয্যা এবং ওয়ার্ডের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এর পাশাপাশি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও সংক্রমিত এবং যাঁদের শরীরে এর উপসর্গ থাকবে, তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র কলকাতায় নয়। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

এবার মাঙ্কিপক্স! করোনার পর দেশ জুড়ে এই রোগের আতঙ্কে রাজ্যে জারি হল আগাম সতর্কতা

সমস্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় অন্তত একটি হাসপাতালে আইসোলেশন বেডের ব্যবস্থা করতে হবে। মাঙ্কিপক্সের উপসর্গ থাকলে, রোগীর নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবায়োলজি দপ্তরকেও প্রস্তুত থাকতে হবে। কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

2 2

রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে এমন কারও হদিস পাওয়া গেলে দ্রুত তাঁর নমুনা সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে সন্দেহভাজন রোগীদের বিস্তারিত কেস রেকর্ড রাখতে হবে হাসপাতালগুলিকে।

3 2

এবার মাঙ্কিপক্স! করোনার পর দেশ জুড়ে এই রোগের আতঙ্কে রাজ্যে জারি হল আগাম সতর্কতা

ওই রোগী কবে বিদেশ গিয়েছিলেন, কবে ফিরেছেন, কোন বিমানবন্দরে নেমেছেন, কোনও উপসর্গযুক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কিনা, ওই রোগীর শরীরে কী কী উপসর্গ দেখা গিয়েছে, সবকিছু ছবি-সহ কেস রেকর্ডে রাখতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর