দুয়ারে রেশন প্রকল্পে নয়া উদ্যোগ, পুজো মরশুমে বাড়িতে বসেই রেশন পাবেন গ্রাহকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুয়ারে রেশন প্রকল্পে নয়া উদ্যোগ নিল রাজ্য খাদ্য দফতর। জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মোট রেশন গ্রাহদের ৫০ শতাংশ এই পুজোর মরশুমে বাড়িতে বসেই রেশন পাবেন। এর আগে ১৫ শতাংশ রেশন গ্রাহক কে বাড়িতে রেশন দেওয়া হচ্ছিল। এবার সেই ১৫ শতাংশের সাথে যোগ হচ্ছে আরও ৩৫ শতাংশ। অক্টোবরের প্রথম ৯ দিন চলবে এই পাইলট প্রজেক্ট।

আরও পড়ুনঃ টানা চার দিন দাম বাড়ল ডিজেলের, মূল্য বৃদ্ধির আশঙ্কা

খাদ্যদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, পুজোর মাস অক্টোবরের প্রথম ৯ দিন চলবে এই প্রজেক্ট। সেই ৯ দিনের মধ্যেই রাজ্যের ৫০ শতাংশ রেশন গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়াহবে রেশন। তবে কিছুতা সমস্যা বাড়বে ডিলারদের। কারন, আগে যেখানে ১৫ দিন হাতে সময় পেতেন ডিলাররা। বাকি ১৫ দিন গ্রাহকরা দোকানে আসতেন। এবার সময় ৬ দিন কমে ৯ দিন হয়ে গেল। অর্থাৎ ডিলার বিক্ষোভের একতা আশঙ্কা থেকেই যাচ্ছে।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, “পাইলট প্রজেক্ট বলেই আমরা গ্রাহকের ফিডব্যাক নিয়ে তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছি। তাই পুজোর মধ্যে ৫০% বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।” এদিকে রেশন ডিলাররা রাজ্য খাদ্য ফফতরের এই সিদ্ধান্তে একেবারেই নাখুশ। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, “এমনিতেই আমাদের একাধিক দাবি নিয়ে কোনও আশার আলো দেখাতে পারেনি দপ্তর। তার উপর আবার নতুন নির্দেশ। পুজোর মধ্যে তা মানা অসম্ভব।”

দুয়ারে রেশন প্রকল্পে নয়া উদ্যোগ খাদ্য দফতরের। 

দুয়ারে রেশন প্রকল্পে নয়া উদ্যোগ
দুয়ারে রেশন প্রকল্পে নয়া উদ্যোগ

এর আগেও একাধিক ইস্যু হাতে নিয়ে হাইকর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিলাররা। কিন্তু হাইকোর্ট রাজ্য দেয় রাজ্য সরকারের পক্ষেই। দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে যে আর্জি জানিয়েছিল রেশন ডিলাররা তা খারিজ করে দেয় আদালত। ১৫ সেপ্টেম্বর থেকে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট চালু হয়। আর এবার সেই প্রজেক্টে গতি আনতে পুজোর আগে নয়া নির্দেশিকা দিল খাদ্য দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত