নজরবন্দি ব্যুরো: পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষকে আক্রমণ করলেন। তিনি বললেন,’ যত বেশি গালাগালি দেবেন, মনে রাখবেন, আমি তত বেশি করে জাগ্রত হব। আমায় আঘাত করলে আমি প্রত্যাঘাত করি।’ গতকাল ত্রিধারা সম্মিলনীর উদ্ভোধন থেকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
আর পড়ুন: তৃতীয়ার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, কেমন যাবে আজকের আবহাওয়া ?


সেই উদ্ভোধনে উপস্থিত ছিলেন, দেবাশিস কুমার, বাবুল সুপ্রিয়-সহা রাজ্যের মন্ত্রী ও বিধায়করা। মহালয়া থেকেই কলকাতা ও শহরতলিতে পরপর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের প্রায় ৪০০ টি পুজোর উদ্বোধন করেন তিনি। তাঁর এই উদ্ভোধন করা নিয়ে ক্রমাগত আক্রমণ করেন বিরোধিরা।

আর এবার তিনি নাম করেই সিপিআইএমের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আমি দেখছি, (বামেরা) বলছে যে সিপিআইএমের ৩৪ বছরে কোনও দুর্নীতি দেখাতে পেরেছে? একটাও দেখাতে পারেননি তো। আমি বললাম, দেখাবি কী করে, ওই যে বলেছিলাম না, বদলা নয়, বদল চাই। মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তাই ওই কঙ্কাল কাণ্ডের লোকগুলোকেও গ্রেফতার করিনি। তাই সিঙ্গুরে হত্যা করেছে, তাদেরও গ্রেফতার করতে পারিনি। নন্দীগ্রামে হত্যা করেছে, তাদেরও গ্রেফতার করতে পারিনি। একুশে জুলাইয়ের গুলি থেকে তাণ্ডব করে বেড়িয়েছে। তাদের মুখে আজ বড়-বড় কথা।’
যত বেশি গালাগালি দেবেন তত বেশি আমি জাগ্ৰত হব, বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতার



মমতা আরও বলেন, ‘অনেক কাজ করতে গেলে ভুল হতেই পারে। ভুল হয়েছে এটা বলতেই পারত- তাহলে সংশোধন করে নিতাম। সুভাষচন্দ্র বলেছেন ভুল করা একটা অধিকার।’ মমতা এদিন কন্যাশ্রীর কথাও তুলে ধরে বলেন এই প্রকল্পের জন্য বাংলা আন্তর্জাতিক সম্মান পেয়েছে। পাশাপাশি তিনি রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন ত্রিধারা সম্মিলনীর উদ্ভোধনের মঞ্চ থেকে।







