নজরবন্দি ব্যুরো: পিতৃপক্ষের অবসান হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেবীপক্ষ। আজ তৃতীয়া ইতিমধ্যেই পুজোর কাউনডাউন শুরু হয়ে গেছে। গতকাল অর্থাৎ দ্বিতীয়াতে সকাল থেকেই ছিল সূর্যের দাপট। তবে বেলা বাড়তেই আবহাওয়ার বড় পরিবর্তন দেখা দেয়। দুপুরের পর বেশকিছু জেলায় মুষলধারে বৃষ্টি হতে দেখা যায়।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ৮০০ পার করল রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন চিকিৎসকরা


বর্তমানে দক্ষিণবঙ্গে আবারও বৃদ্ধি পেয়েছে ভ্যাপসা গরম। আর তার সঙ্গে বিভিন্ন জেলায় জারি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস। আর উত্তরবঙ্গেও জারি রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৪ %। আগামী ৪৮ ঘন্টা ভারি বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

তৃতীয়ার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, কেমন যাবে আজকের আবহাওয়া ?

অন্যদিকে পুজোর আগে রাজ্যের বৃষ্টি মুখর পরিবেশ চিন্তায় ফেলেছে মানুষকে। এমনকি পুজোর ৪ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সুজীব কর জানিয়েছেন যে, ‘দক্ষিণ মায়ানমারে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ ঘনীভূত হবে ৩০ তারিখ রাতে। ১ তারিখ সেটি ছোটখাটো সাইক্লোনের রূপ নিতে পারে। গতিপথ হবে সুন্দরবন, কলকাতা হয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকে। ফলে ১ ও ২ তারিখ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ৩, ৪ ও ৫ তারিখ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও উপকূলবর্তী এলাকায়। স্থলভাগের উপর দিয়ে যাওয়ার সময়ে শক্তি বাড়লে, নিম্নচাপটি অন্যরূপ নিতে পারে।’









