ট্রেনে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, পরিস্থিতি সামলাতে এই রুটে রাতভর চলবে লোকাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়ার দিন থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন কলকাতা সহ শহরতলীর মানুষ গুলি। ট্রেন, মেট্রো-বাসে দিন দিন বাড়ছে যাত্রী সংখ্যা। অফিস যাত্রীদের পাশাপাশি বাড়ছে দর্শনার্থীদের ভিড়। যার জেরে রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। এহেন পরিস্থিতিতে দুর্গাপুজোর ভিড় সামলাতে রাতভর চলবে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Durga Puja: শারদোৎসবের কলকাতায় তেজস্বী সূর্য, ঘুরে দেখলেন ‘বাংলার রাম মন্দির’

জানা গিয়েছে, দুর্গাপুজোর সময়ে হাওড়া মেন ও কর্ড লাইনে যাত্রীদের উপচে পড়ে ভিড় লক্ষ্য করার মত। শহরতলি থেকে শুরু করে জেলা, হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে পুজো দেখতে কলকাতায় আসেন হাজার-হাজার মানুষ। আর তা ফলে ভিড় বাড়তেই থাকে। শুধু তাই নয় ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। সেই কারণে এবার সমস্ত সমস্যার সমাধানে আটটি অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে পূর্ব রেল৷

ট্রেনে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, এই রুটে রাতভর চলবে লোকাল

পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্গা পুজোর প্রতিদিনই এই স্পেশাল ট্রেনগুলি চলবে। সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতে রুটে ব্যান্ডেল, তারকেশ্বর, এবং বর্ধমান লোকাল (মেইন এবং ভায়া কর্ড) সমস্ত স্টেশনে স্টপেজে থামবে।

ট্রেনে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, এই রুটে রাতভর চলবে লোকাল

এছাড়াও অতিরিক্ত পরিষেবা মিলবে হাওড়া থেকে:
* এক জোড়া হাওড়া-বর্ধমান EMU স্পেশাল ভায়া ব্যান্ডেল। যেটা হাওড়া থেকে ছাড়বে ০০:৪৫ টায়। আর বর্ধমান থেকে ছাড়বে ২১:৪০ টায়।
* ডানকুনি হয়ে হাওড়া-বর্ধমান EMU স্পেশাল এক জোড়া। যেটা হাওড়া থেকে ০১:১৫ টায় ছাড়বে এবং ২২:৩০ টায় বর্ধমান ছাড়বে।
* হাওড়া-ব্যান্ডেল EMU স্পেশালগুলির এক জোড়া। যেটা হাওড়া থেকে ০১:০০ টায় ছাড়বে এবং ব্যান্ডেল ২৩:৩০ টায় ছাড়বে।
* এক জোড়া শেওড়াফুলি-তারকেশ্বর EMU স্পেশাল। যেটা শেওরাফুলি ছাড়বে ০০:২৫ টায়। এবং তারকেশ্বর ২৩:০০ টায় ছাড়বে।

ট্রেনে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, এই রুটে রাতভর চলবে লোকাল

ট্রেনে বাড়ছে ঠাকুর দেখার ভিড়, এই রুটে রাতভর চলবে লোকাল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর