Duare Ration: রাজ্যে চলবে ‘দুয়ারে রেশন’, সুপ্রিমকোর্টের নির্দেশে বড় স্বস্তি রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “দুয়ারে রেশন” মামলায়  কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আর সেই মামলায় আজ স্থগিতাদেশ দিল উচ্চ আদালত। ফলে, আপাতত দুয়ারে রেশন প্রকল্প চালু রাখার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না রাজ্যের। দুয়ারে সরকার প্রকল্প ঘিরে এরআগে রেশন ডিলাররা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

আরও পড়ুনঃ রাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঘিরে চাঞ্চল্য

Shamim Ahamed Ads

রেশন ডিলারদের বক্তব্য ছিল, দুয়ারে রেশন প্রকল্প রাজ্য সরকার যে আইনের মাধ্যমে এনেছে, সেই ধরনের আইন প্রকৃতঅর্থে নেই। এর পাশাপাশি এই প্রকল্পের জন্য বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ অতিরিক্ত লোকবল এবং আর্থিক পরিকাঠামো প্রয়োজন, তাও পর্যাপ্ত নেই বলে দাবি ছিল রেশন ডিলারদের।

রাজ্যে চলবে 'দুয়ারে রেশন', সুপ্রিমকোর্টের নির্দেশে বড় স্বস্তি রাজ্য সরকারের
রাজ্যে চলবে ‘দুয়ারে রেশন’, সুপ্রিমকোর্টের নির্দেশে বড় স্বস্তি রাজ্য সরকারের

এদিকে রাজ্য সরকারের অন্যতম একটি চর্চিত প্রকল্প হল এই দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকারও তাই বিষয়টি নিয়ে হাল ছাড়তে চায়নি। এমন অবস্থায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এই ‘সুপ্রিম’ স্থগিতাদেশে আপাতত হাসি চওড়া হল রাজ্যের।

রাজ্যে চলবে ‘দুয়ারে রেশন’, আর নেই কোন বাধা

duare sarkar 2উল্লেখ্য, প্রকল্প চালু রাখতে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না। দরকারে বিধানসভার মাধ্যমে কোর্টকে আবেদন করব। যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত