নজরবন্দি ব্যুরোঃ নীরাজ পাণ্ডের ছবি দিয়ে বলিউডে অভিষেক হল জিতের। সময়টা ১৯৭০, সেন্ট্রাল কলকাতা, ডক, ইস্ট কলকাতায় তখন ডনেদের রাজ। কিন্তু তারা কেউ ইতিহাস গড়তে পারেনি বা ইতিহাসের মোড় ঘোরাতে পারেনি, যে ইতিহাস বদলেছে সে হল জয়দেব সিং ওরফে চেঙ্গিজ।
আরও পড়ুনঃ প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, পরিচালকের প্ররোচনাতেই এই কাজ স্বস্তিকার?



কেন জয়দেব থেকে চেঙ্গিজ হয়ে উঠল সে, যার বাবা ও মামা পুলিস সে কী করে হয়ে উঠল ড্রাগের ব্যবসায়ী সেই গল্পই লিখেছেন বলিউডের অ্যাকশন থ্রিলার স্পেশালিস্ট গল্পকার-পরিচালক নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে উত্তরপ্রদেশ এমনকী বাংলাদেশেও তার রাজ। সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

একসঙ্গে বাংলা ও হিন্দিতে রিলিজ করল ট্রেলার। চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। আর এবার নতুন ছবি ‘চেঙ্গিজে’র মধ্যে দিয়ে ফের অনুরাগীদের ভরপুর অ্যাকশন উপহার দিতে চলেছেন।


ড্রাগস মাফিয়া জিৎ, বাংলা-হিন্দিতে আসছে ‘চেঙ্গিজ’, মুক্তি পেল ট্রেলার

ইদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের প্রথম হিন্দি ছবি চেঙ্গিজ। এর আগে তরণ আদর্শ টুইট করে জানিয়েছিলেন, ‘চেঙ্গিজ জিতের অ্যাকশন মুভি হিন্দি এবং বাংলা ভাষায় একই সঙ্গে মুক্তি পাবে। জিৎ অভিনীত চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে যা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই একই সঙ্গে ইদের দিন মুক্তি পাবে।’ দেখুন ট্রেলার।
Let's enter the world of Chengiz…
Hindi teaser out now… #ThisEid #21stApril @susmita_cjee @rohitroy500 @shatafFigar #RajeshGanguly @neerajpofficial #AnilThadani@silvastunt @ImranSardhariya #AnbuSelvan@ItsKaushikGuddu @iamAneekDhar #ManasGanguly #MalayLaha pic.twitter.com/CDx3EEdEDS
— Jeet (@jeet30) March 23, 2023







