১০ জনের নাম জমা দিলেই বাড়িতে ভ্যাকসিন, অভিনব প্রকল্প শুরু রাজস্থানে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০ জনের নাম জমা দিলেই বাড়িতে ভ্যাকসিন, অভিনব প্রকল্প শুরু রাজস্থানে। ভ্যাকসিন নিতে হাসপাতাল ও ভ্যাকসিন কেন্দ্রগুলিতে লম্বা লাইনের ছবি দেখা যাচ্ছে দেশের সব প্রান্তেই। বেশী বয়স্ক ব্যক্তিদের জন্য যা যথেষ্ট অসুবিধার। আর তাই সেই সমস্যার সমাধানে এবার অভিনব উদ্যোগ নিল রাজস্থান প্রশাসন। রাজস্থানের বিকানেরে প্রথম শুরু হতে চলেছে বাড়িতে এসে বেশী বয়স্ক ব্যক্তিদের ভ্যাকসিন প্রদান।

আরও পড়ুনঃ শোভনের বাড়ির পবিত্রতা নষ্ট করে ‘পরকীয়া’ করছেন রত্না, অভিযোগ ক্ষুব্ধ বৈশাখী-র!!

এর জন্য প্রশাসনের তরফ থেকে দেওয়া নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে ৪৫ বছরের উদ্ধে ১০ জনের নাম নথিভুক্ত করলেই বাড়িতে বসেই নেওয়া যাবে ভ্যাকসিন। বর্তমানে দুটি অ্যাম্বুলেন্স এবং তিনটি মোবাইল ভ্যানকে নিযুক্ত করা হয়েছে। তবে তা পরে আরও বাড়ানো হবে। এছারাও আগামীদিনে গোটা রাজস্থানে এই প্রকল্প শুরু করতে চায় প্রশাসন। এক এলাকার ১০ জনের নাম নথিভুক্তকরণ হলেই ওই গাড়ি পৌঁছে যাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ির কাছে এরকম ভাবে একের পর এক স্থান থেকে অন্য স্থানে চলবে টিকাকরণ। এই গাড়িতেই টিকা প্রদানকারীদের সঙ্গে থাকবে মেডিকেল অফিসাররাও।

১০ জনের নাম জমা দিলেই বাড়িতে ভ্যাকসিন, অভিনব প্রকল্প শুরু রাজস্থানে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছে ১৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আধিকারিকরা। এই বিষয়ে বিকানের জেলাশাসক নমিত মেহতা জানান “৫৪ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের অন্তত ৭৫ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করা আমাদের লক্ষ্য। আর বাড়ি বাড়ি গিয়ে এরকম টিকাকরণ করলে এটি খুবই কার্যকর হবে। অন্যদিকে ভিড়ও হবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত