শোভনের বাড়ির পবিত্রতা নষ্ট করে ‘পরকীয়া’ করছেন রত্না, অভিযোগ ক্ষুব্ধ বৈশাখী-র!!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শোভনের বাড়ির পবিত্রতা নষ্ট করে পরকীয়া করছেন রত্না, অভিযোগ করলেন শোভনের প্রিয় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নারদের আপাত যবনিকা পতনের সাথে সাথেই সুস্থ হয়ে উঠেছেন শোভন চট্টোপাধ্যায়। তার জেলে যাওয়া এবং অসুস্থ হয়ে উডবার্নে চিকিৎসাধীন থাকার মাঝে স্বামী কেন আসামির প্রেক্ষাপট তৈরী হয় রাজনীতির রঙ্গমঞ্চে। প্রথম রাউন্ডে রত্না এগিয়ে গেলেও, শেষের দিকে ‘চিরদিনই তুমি যে আমার’ অঙ্কে এগিয়ে যান বৈশাখী।

আরও পড়ুনঃ নাড্ডার পরেই যোগ্যতম দাদা, তিনিই যখন নেই… বেসুরো বিজেপির ৮ বিধায়ক সহ ৩৫!

নারদে শর্তসাপেক্ষে জামিন পেয়ে শোভন সোজা গিয়ে উঠেছেন গোলপার্কের ফ্ল্যাটে। অবশ্যই সাথে আছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মাঝে কয়েকটা দিন কেটে গিয়েছে। কলকাতার প্রাক্তন মহানাগরিকের বাংলা সিনেমা সম কাহিনী বেশ মজা দিচ্ছিল নেটিজেনদের। কিন্তু আচমকাই যেন খবর থেকে হারিয়ে যান শোভন বৈশাখী। তবে হারিয়ে যাওয়া যে সাময়িক তা প্রমাণ দিলেন বৈশাখী।

ফেসবুকে রত্না চট্টোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন বৈশাখী। যেখানে দেখা যাচ্ছে, নিজের বাড়ির দোলনায় এক ব্যক্তির সঙ্গে বসে রত্না চট্টোপাধ্যায়। এই ফ্রেমে দেখা গিয়েছে আরও অনেককেই। আর এই ছবি সামনে রেখেই স্ত্রী রত্নাকে তোপ দেগেছেন শোভন চট্টোপাধ্যায়। তার বক্তব্য, ‘আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ধরনের কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারত না। হু আর দে? আমার বাড়িতে এসব ঘটছে। এই ছবিগুলি বেহালা থেকেই আমার হাতে এসেছে।আমার বাড়ির পবিত্রতা নষ্ট হচ্ছে।’

শোভনের বাড়ির পবিত্রতা নষ্ট করে পরকীয়া করছেন রত্না, অভিযোগ করেছেন ক্ষুব্ধ বৈশাখীও। বৈশাখীর দাবি, তাঁকে ঢাল করে নিজের কুকীর্তি লোকাতে চাইছেন রত্না। শোভনের অভিযোগ, ‘রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী আচরণের জন্যই ডিভোর্সের পথে হাঁটা। আমি চার বছর আগে বিবাহ বিচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা একেবারেই সঠিক ছিল। আমি বাচ্চা নই। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য যুবকের সম্পর্কের কথা জানতে পেরেই আমি বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলাম।’

রত্না চট্টোপাদ্ধ্যায়ের প্রেমিক! ছবি পোস্ট করলেন বৈশাখী
রত্না চট্টোপাদ্ধ্যায়ের প্রেমিক! ছবি পোস্ট করলেন বৈশাখী

উল্লেখ্য, পরকীয়া সম্পর্কে কদিন আগেই মুখ খুলেছিলেন বৈশাখীর স্বামী। মৌনব্রত ভেঙে মুখ খুলে বন্দ্যোপাধ্যায়ের স্বামী মনোজিত মন্ডল বলেছেন, “রত্না চট্টোপাধ্যায়কে সে ভাবে চিনি না। কথা হয়েছে ১ থেকে ২ বার। উনি এখন স্বাভাবিক অবস্থায় নেই। ডিভোর্সের কেস চলছে, স্বাভাবিক ভাবেই উনি ভেঙে পড়েছেন। রত্না দেবীর চিকিত্‍সা দরকার। উনি অসুস্থ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর