ফের ডনাল্ড ট্রাম্পকে খুনের চক্রান্ত ফাঁস, গ্রেফতার এক

অভিযোগের তীর ইরানের রিভোলিউশনারি গার্ড (আইআরজিসি)- এর দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডনাল্ড ট্রাম্পকে খুনের তৃতীয় চক্রান্ত ফাঁস! গত ৭ অক্টোবর ট্রাম্পের ওপর হামলার ছক কষা হয়েছিল। এমনটাই দাবি মার্কিন প্রশাসনের। অভিযোগের তীর ইরানের রিভোলিউশনারি গার্ড (আইআরজিসি)- এর দিকে। আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছন এই রিপাবলিকান নেতা। ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ইরানের রিভোলিউশনারি গার্ডের অজ্ঞাতনামা এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে ট্রাম্পের ওপর নজরদারি চালানোর দায়িত্ব দেন ফারহাদ শাকেরিকে।

শুধু তাই নয়, সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা করতেও বলেছিলেন। ফারহাদ শাকেরি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। তাকে জেরা করেই এই তথ্য জানা গিয়েছে বলে দাবি। আইআরজিসির বেঁধে দেওয়া সময় অর্থাৎ ৭ অক্টোবরের মধ্যে তার পক্ষে হামলা চালানো সম্ভব ছিল না বলেই জানিয়েছে অভিযুক্ত ৫১ বছরের শাকেরি।

এই শাকেরিকে ‘বড় সম্পদ’ বলে উল্লেখ করছে মার্কিন প্রশাসন। কারণ তাকে জেরা করে আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসার সম্ভাবনা রয়েছে। শাকেরিকে একজন আফগান নাগরিক হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি ছোটবেলায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির অপরাধে ১৪ বছর কারাগারে কাটানোর পর অবশেষে ২০০৮ সালের দিকে তাকে নির্বাসিত করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর