নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় বংশোদ্ভূত কমলা কে লাগামহীন ভাষায় আক্রমণ। কুকথা বা অশালীনতা নিয়ে তাঁর দূর্নাম রয়েছে আগেই। কিন্তু এদিন তিনি শালীনতার সমস্ত মাত্রা কে ছাপিয়ে গেলেন। এই তিনি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত তথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিশনের বিরুদ্ধে আক্রমণ শানালেন ট্রাম্প। এক মহিলাকে ভাইস প্রেসিডেন্ট করলে অনেক পুরুষই অপমানিত বোধ করবেন। এই বলে মন্তব্য করে এক সাখ্যাতকারে ট্রাম্প বলেন, জো বিডেন একজন মহিলাকে ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য নির্বাচিত করায় পুরুষরা মুখ ফেরাতে পারেন।
আরও পড়ুনঃ প্যানেলের সময়সীমা বাড়াচ্ছে রাজ্য; চাকরি-র ক্ষেত্রে একাধিক মন্তব্য শিক্ষামন্ত্রীর।
অন্যদিকে গতকাল একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কমলা কে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন “কমলা জঘন্য, স্বার্থপর ও ভয়ংকর। তিনি প্রায়ই মিথ্যে কথা বলেন। তাঁর উদ্দেশ্য হচ্ছে কর বাড়ানো ও আপনাদের স্বাস্থ্য পরিষেবা কেড়ে নেওয়া।” কিন্তু হটাৎ ভারতীয় বংশোদ্ভূত কমলাকে এমন ব্যাক্তি আক্রমণ কেন শানালেন ট্রাম্প! বিশেষজ্ঞদের মতে কমলা কে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করে জো বিডেন রীতিমত অস্বস্তিতে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প কে।
আরও পড়ুনঃ রিলায়েন্সের হাত ধরে ভারতের বাজারে কামব্যাক করতে চলেছে টিকটক?
বিডেন মনে করেন ক্যালিফর্নিয়া থেকে সেনেটে নির্বাচিত কমলা কৃষ্ণাঙ্গ ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবেন ভালভাবেই তাই কমলা হ্যারিসন কে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছে দল। উল্লেখ্য বর্তমান প্রেসিডেন্ট কে বিভিন্ন ইস্যুতে সমালোচনা করে কমলা এখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। ২০১৭ সালে প্রথম অ শ্বেতাঙ্গ মহিলা হিসেবে ক্যালিফোর্নিওয়ার সেনেটর নির্বাচিত হন কমলা হ্যারিসন।



