নজরবন্দি ব্যুরোঃ রিলায়েন্সের হাত ধরে ভারতের বাজারে কামব্যাক করতে চলেছে টিকটক? গালভান উপত্যকায় ভারত-চীন উত্তেজনার চরমে উঠলে কেন্দ্রীয় সরকার চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। যে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছিল, তার মধ্যে ছিল ভারতের অন্যতম জনপ্রিয় টিকটক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির শুধু ভারতেই কয়েক মিলিয়ন বা বিলিয়ন ব্যবহারকারী ছিল।


ফলে কনোভাবেই ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে চলে যেতে চায়নি টিকটক। ফলে তারা বিভিন্ন সম্ভবনার কথা নিয়ে আলোচনা করছিলেন আর সেই মতই এবার সুত্রের খবর অনুযায়ী জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক-এর মূল সংস্থা বাইটডান্স ভারতীয় বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রিলায়েন্স গ্রুপের সাথে কথা বলেছেন বলে যানা গিয়েছে।
রিলায়েন্সের হাত ধরে ভারতের বাজারে কামব্যাক করতে চলেছে টিকটক? যদিও সেই কথা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে যানা যাচ্ছে। অপর দিকেও রিলায়েন্সের পক্ষথেকেও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। উল্লেখ্য ভারতে অন্যতম বৃহত্তম বাজার ছিল টিকটকের। গত জুন মাসে টিকটকের ২০০ মিলিয়ন সক্রিয় ইউজার ছিল।
অন্যদিকে ভারতে এই সংস্থার দুই হাজারেরও বেশি কর্মচারী রয়েছে। বাইটড্যান্স জানিয়েছে তারা কর্মীদের ছাঁটাই করতে চায়না। তাই রিলায়েন্সের সাথে চুক্তি করে সংস্থাটি ভারতের বাজারে বেশ কিছু চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে চেষ্টা করছে।









