ফাঁকা চেম্বারে যুবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক TMC নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের চিকিৎসক নেতা। শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। বিক্ষুব্ধ গ্রামবাসী প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা থানা এলাকায়।

আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় হাসপাতালেরই টেকনিশিয়ান

অভিযুক্ত চিকিৎসক তৃণমূল নেতার নাম সুব্রত সরকার। জানা যায়, ওই ব্যক্তি তাদের পারিবারিক চিকিৎসক। ছোটবেলা থেকেই ওই যুবতী তাঁর কাছেই চিকিৎসা করাতেন। নির্যাতিতার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুব্রত সরকারের চেম্বারে গিয়েছিলেন। সেইসময়ে চেম্বারে কেউ ছিল না। ওষুধ নিয়ে বেরনোর সময়েই ঘটনাটি ঘটে। কোনওভাবে নিজেকে বাঁচিয়ে চেম্বার থেকে পালিয়ে আসেন তিনি।

ফাঁকা চেম্বারে যুবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক TMC নেতা

অভিযোগ, গতকাল ওষুধ নিয়ে বেরনোর সময়েই অভিযুক্ত চিকিৎসক আচমকাই তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন। জোর করে চুম্বনের চেষ্টা করেন। এমনকি যুবতী নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে চেম্বার ফাঁকা থাকার সুযোগ নিয়েই অভিযুক্ত জবরদস্তি শ্লীলতাহানির চেষ্টা করতে থাকে বলেও অভিযোগ। অবশেষে কোনওভাবে বেরিয়ে এসে বাড়িতে সমস্ত ঘটনার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন যুবতী।

ফাঁকা চেম্বারে যুবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক TMC নেতা

ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা চেম্বারের বাইরে ভিড় করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয় এলাকায় অভিযুক্ত চিকিৎসক তৃণমূল নেতা সুব্রত সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, “অভিযুক্ত সুব্রত সরকার এর আগেও এমন বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন৷ অর্থের জোরে ক্ষমতা জোরে ঘটনাগুলো ধামাচাপা দিয়েছে৷ এবার তাঁর শাস্তি চাই।”

ফাঁকা চেম্বারে যুবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক TMC নেতা

ফাঁকা চেম্বারে যুবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক TMC নেতা
ফাঁকা চেম্বারে যুবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক TMC নেতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত