ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় হাসপাতালেরই টেকনিশিয়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলজের ভিতরেই ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ!চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কল্যাণীর কলেজ অব মেডিসিন ও জওহরলাল নেহরু হাসপাতালে। জানা গিয়েছে, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলেজেরই ডিজিটাল এক্স-রে ইউনিটের টেকনিশিয়ানের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: JU Student Death: যাদবপুর র‍্যাগিংকাণ্ডে ৩ পড়ুয়ার শাস্তির জন্য সুপারিশ তদন্ত কমিটির

এদিকে, শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে শোরগোল ছড়িয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কল্যাণী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী হাসপাতালে এক্স-রে করতে যান। আর সেই সময় তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করে পিপিপি মডেলে চলা এক্সরে বিভাগের টেকনিশিয়ান কল্যাণ জানা।

ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

এরপরেই ওই ছাত্রী ওই টেকনিশিয়ানের বিরুদ্ধে অভিযোগ জানায় কলেজ কর্তৃপক্ষের কাছে। এরপরেই কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনার খবর স্থানীয় থানায় পাঠালে গভীররাতে ওই টেকনিশিয়ানকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

এপ্রসঙ্গে হাসপাতাল সুপার চিকিৎসক সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কাছে ছাত্রীটি অভিযোগ জানিয়েছিল। আর ওই ছাত্রীর কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আমরা পুলিশে খবর দি। এরপরেই গভীররাতে ওই টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।” তবে এই ঘটনায় মেডিক্যাল কলেজের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য পড়ুয়ারা।

ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর