শীর্ষ স্তরে ই-মেইল পাঠাতে চেয়েছিলেন! সেই কারণেই কী খুন তরুণী চিকিৎসক?

শীর্ষ স্তরে ই-মেইল পাঠাতে চেয়েছিলেন! সেই কারণেই সমস্ত ঘটনার কথা জানতে পারার মূল্যই দিতে হল ওই কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডের তদন্ত যতই এগচ্ছে ততই বেড়িয়ে আসছে একের পর এক রহস্য। এবার ফের উঠে এল আর এক রহস্য। ওই চিকিৎসকের ঘনিষ্ঠ মহলের মতে ওই নিহত তরুণী খুব ধীরস্থির ও গোছানো স্বভাবের ছিল। এছাড়াও হাসপাতাল সূত্রে খবর, কয়েক দিন আগেই তাঁর হাতে এমন কিছু তথ্য এসেছিল যা তিনি সরাসরি সরকারের শীর্ষ স্তরে ই-মেইল মারফত পাঠাতে চেয়েছিলেন। এবং এই সূত্রে বেশ কয়েক জনের ইমেইল আইডিও জোগাড় করেছিলেন তিনি। আর সে কারনেই কি মতাকে সরিয়ে দেওয়া হল পুরোপুরি ভাবে, উঠছে প্রশ্ন।

আরজি কর হাসপাতালের সুত্র ধরে স্বাস্থ্য দফতর থেকে শুরু করে হাসপাতালের একাধিক দুর্নীতি সামনে আসছে। হাসপাতালের মধ্যেই বর্যয় থেকে শুরু করে বেআইনি টেন্ডার, স্বজনপোষণ, অর্গান বিক্রি সহ টাকার বিনিময়ে নিয়োগের মতো একাধিক দুর্নীতির ব্যবসায় কার্যত ফুলে ফেঁপে উঠতে থাকে। এছাড়াও অভিযোগ, একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়তে মেডিক্যাল কাউন্সিলরের দুর্নীতি। আর এই সমস্ত ঘটনার কথা জানতে পারার মূল্যই দিতে হল ওই কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে, দাবি হাসপাতালে তাঁর ঘনিষ্ঠ মহলের।

হাসপাতালের এই একাধিক আর্থিক অনিয়মের কারণেই ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অভীক, বিরুপাক্ষ ও তাদের দলবল। আর তাদের জমের মতো ভয় করত হাসপাতালের পড়ুয়া চিকিৎসকরা। কারণ শুধু এই আর্থিক দুর্নীতি নয় ইচ্ছাকৃত ভাবে ফেল করিয়ে দেওয়া। কোন দাক্তারকে প্রাকটিসের জন্য রেজিস্ট্রেশন নম্বর না দেওয়ার মতো ঘটনা। অভিযোগ, কথা না শুনলেই ভয় দেখানো হতো এই বলে,’পাশ যদি করেও জাস রেজিস্ট্রেশন নম্বর কী ভাবে পাশ দেখে নেব।’

এবিষয়ে, মেডিক্যাল শিক্ষার সঙ্গে বহু বছর ধরে যুক্ত প্রবীণ চিকিৎসকদের বড় অংশের মতে, ‘গোটা ব্যবস্থায় পচে গলে গিয়েছে আমুল সংস্কার ছাড়া এর থেকে মুক্তির পথ নেই।’ এছাড়াও আরও বেশ কিছু হাসপাতালের প্রাক্তনি দের মতে, এখন আরজি করের প্রাক্তন ছাত্র বা চিকিৎসক বলতে লজ্জা করে। কারণ গুগল বা জে কোন সার্চ ইঞ্জিনে যদি আরজি কর লিখে সার্চ করা হয় তাহলে এই নৃশংস ঘটনার ছবিই ভেসে ওঠে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত