আবার মৃত্যু বলিউডে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন দিব্যা চোকসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একে একে বলিউড হারাতে বসেছে তারকাদের। সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণের রেশ কাটেনি এখনও। অন্যদিকে ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুত, বাসু চট্টোপাধ্যায়, সরোজ খানের মত জনপ্রিয় শিল্পীদের হারিয়ে বলিউড এখনও শোকস্তব্ধ।

আরও পড়ুনঃ বাতিল হতে পারে বিধায়ক পদ! ফিরহাদের নামে মুখ্যসচিব কে চিঠি কমিশনের।https://najarbandi.in/election-commission-writs-letter-to-chief-secratory-of-west-bengal-about-bobby-hakim/

এবার দিব্যা চোকসির প্রয়াণের খবরে হতবাক সিনেপ্রেমীরা। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই অভিনেত্রীর।  তাঁর মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করেছেন খুড়তুতো বোন সৌম্যা। শেষ ইনস্টাগ্রাম পোস্টে দিব্যা লিখেছিলেন তাঁর জীবন ও মৃত্যু যন্ত্রণার কথা।

দিব্যা লিখেছিলেন, ‘আমি এখন মৃত্যুশয্যায়। শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় যে আমি ঠিক কী বলতে চাইছি। সহানুভূতির অসংখ্য মেসেজ পাচ্ছি আমি। মৃত্যুশয্যাতেও তাই মনোবল ধরে রাখতে পেরেছি। এটা তো হওয়ারই ছিল।

যদি যন্ত্রণাহীন আর একটা জীবন পেতাম। এখন আর কোনও প্রশ্ন নেই। একমাত্র ঈশ্বরই জানেন আপনারা আমার কাছে কত মূল্যবান।’হ্যায় আপনা দিল তো আওয়ারা’-ছবির সূত্রে বলিউডে পা রেখেছিলেন দিব্যা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর