বাতিল হতে পারে বিধায়ক পদ! ফিরহাদের নামে মুখ্যসচিব কে চিঠি কমিশনের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাতিল হতে পারে বিধায়ক পদ! রাজ্যের মন্ত্রীদের পিছু ছাড়তে চাইছে না বিতর্ক। এবার বেশ বিড়ম্বনায় পড়লেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। বিড়ম্বনা এমনই যে খারিজ হয়ে যেতে পারে বিধায়কের পদ! নির্বাচন কমিশনে তোপের মুখে পড়েছেন ফিরহাদ। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কি দুটি লাভজনক সংস্থার শীর্ষ পদে রয়েছেন? সে বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত তপন ঘোষ।

বাতিল হতে পারে বিধায়ক পদ? চিঠিতে জানতে চাওয়া হয়েছে, কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক হিসাবে ফিরহাদ হাকিমের নিয়োগ কিভাবে হল এবং তাঁর জন্যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল কিনা। সেই বিজ্ঞপ্তির কপি। পাশাপাশি, জানতে চাওয়া হয়েছে, তিনি কি কি ধরনের সুবিধা পাচ্ছেন। এমনকি জানতে চাওয়া হয়েছে, ফিরহাদ হাকিমের বিধায়ক পদ কেন খারিজ করা হবে না?

উল্লেখ্য, গত ২২শে জুন ফিরহাদ হাকিম দুটি লাভ জনক পদে রয়েছেন এই মর্মে নির্বাচন কমিশন কে চিঠি লেখেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের অতিরিক্ত মুখ্যসচিব সতীশ তেওয়ারি। চিঠিতে বলাছিল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দুটি লাভজনক পদে রয়েছেন। যা সংবিধানের ১১৯(১)(এ) ধারার পরিপন্থী। সূত্রের খবর যদি ঘটনা সত্যি হয় তাহলে বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের।

ফিরহাদ জানিয়েছেন, “ওরা আমাকে যতই বিরক্ত করুক, আমা আদালতের নির্দেশে দায়িত্ব পালন করছি। আমা আমার কাজ চালিয়ে যাব।” তিনি রাজ্যপাল কে বিজেপির প্রতিনিধি হিসেবেও ব্যাখা করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর