করোনা আক্রান্ত হয়ে প্রয়াত তপন ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা সদস্য তপন ঘোষ। করোনার শিকার হলেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা সদস্য তপন ঘোষ। আজ রবিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে অনুগামীদের মধ্যে। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। শরীরে ছিল করোনার উপসর্গও।বয়স হয়েছিল ৬৬ বছর।

আরও পড়ুনঃ রাজ্যে একদিনেই করোনা আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার।

Shamim Ahamed Ads

গত ২৯ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কলকাতার মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল পশ্চিমবঙ্গের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ কে। কিন্তু চিকিৎসকদের সমস্ত পরিশ্রম কে ব্যার্থ করে এদিন শেষ নিদ্রায় চলে গেলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দু দের অন্যতম সংগঠনের এই নেতা।

এক সময়ে আরএসএস-এর প্রচারক থাকলেও বেশ কয়েক বছর সঙ্ঘের সঙ্গে কোনও সম্পর্কই ছিল না তপন ঘোষের। নীতিগত মতানৈক্য থেকেই তিনি এক সময়ে সঙ্ঘের সংস্পর্শ ছেড়ে নতুন সংগঠন গড়েন। বরাবরই তিনি উগ্র রাজনীতিতে বিশ্বাস করতেন। আর তার জেরেই সঙ্গের সঙ্গে তাঁর মতানৈক্য তৈরি হয়। তবে জীবনের বেশির ভাগ সময়টাই ছিল আরএসএস প্রচারক। বর্ধমান, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনার সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি।

তপন ঘোষ আরএসএস-এ যোগ দেন ১৯৬০-এর দশকের শেষের দিকে। কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক শাখার স্বয়ংসেবক পরে সঙ্ঘের প্রচারক হন। জরুরি অবস্থার সময়ে দীর্ঘ সময় কারাবাসও করেন তপন ঘোষ। আরএসএস প্রচারক হিসেবেই রাজ্যে এবিভিপির সংগঠন-সম্পাদক হন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত