BJP: বদলাচ্ছে খোলনলচে, জেলাস্তরেও ব্যাপক রদবদল বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরভোটের পর রাজ্য কমিটিতে বিরাট বদল এনেছিল গেরুয়া শিবির। এবার জেলা সভাপতি পদে বিরাট বদল আনল পদ্মশিবির। একেবারে বদলাচ্ছে খোলনলচে। জেলা সভাপতি পদে অপসারিত ৩০ জন। সাংগঠনিক স্তরে আরও মজবুত করতে ৪২ টি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত করেছে বিজেপি। এর মধ্যে ৩০ টিতে জেলা সভাপতি পদে ব্যাপক বদল আনা হয়েছে।

আরও পড়ুনঃ Goa: গোয়া তৃণমূলে বড়সড় ভাঙন, বিভাজনের অভিযোগে ৫ নেতার ইস্তফা

উত্তর কলকাতার জেলা সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে। দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সঙ্গীতা চৌধুরী। আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে শীলভদ্র দত্ত এবং সৌরভ শিকদারকে।

Image

বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে দুরেই থেমে গিয়েছিল বিজেপির রথ। উপনির্বাচনে একাধিক কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি প্রার্থীদের। এমত অবস্থায় রাজ্য সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে আনা হয় সুকান্ত মজুমদারকে। তবুও রাজ্য কমিটি নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতাদের কথাবার্তা চলছিল।

একাধিক পদে রদবদল ঘটিয়ে নতুন দায়িত্বে আনা হয়েছে লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁদের। সামনে একাধিক পুরসভাগুলিতে নির্বাচন রয়েছে। বামেদের থেকে পিছিয়ে থাকা বিজেপির এখন প্রধান লক্ষ্য সাংগঠনিক স্তরে আরও মজবুত করা। তাই পুরাতন মুখেদের ওপর থেকে ভরসা হারিয়ে নতুন মুখের খোঁজে নেমেছে মোদি শাহের দল। ২০১৯ সালের নির্বাচনে যে কটা বিধানসভায় তাঁরা এগিয়ে ছিল ২১ এর বিধানসভা নির্বাচনে সেকটি আসন হারায় তাঁরা। তাই পায়ের তলার মাটি খুঁজতেই বিরাট সিদ্ধান্ত নেওয়া হল।

বদলাচ্ছে খোলনলচে, ৩০ জেলায় বদল 

বদলাচ্ছে খোলনলচে, ৩০ জেলায় বদল 
বদলাচ্ছে খোলনলচে, ৩০ জেলায় বদল 

এমনিতেই পুর নির্বাচন নিয়ে দিলীপ ঘোষ এবং সুকান্ত মুজমদারদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। কলকাতা পুরসভার ফলাফল এবং বাকি পুরসভা নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। উপস্থিত ছিলেন অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশরা। বাকি পুরভোটে কী হবে পদক্ষেপ তা নিয়ে আলোচনা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন