নজরবন্দি ব্যুরোঃ পুজোর আজ বাকি মাত্র কয়েকদিন। যাদের পুজোর শপিং এখনও অবধি হয়নি তাদের জন্যও দুঃসংবাদ। সপ্তাহান্তে অথাৎ শনি এবং রবি টানা এই দুদিন ভারী বৃষ্টির কথা শোনাল আলিপুর আবহাওয়া দরতর। কলকাতার পাশাপাশি দক্ষিনবঙ্গের প্রায় সবকটি জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু বিক্ষিপ্ত বৃষ্টি, ভাসবে কলকাতা, জারি সতর্কতা


আলিপুর আবহাওয়া দফতর সুত্রে জানানো হয়েছে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এটিই পরে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগিয়ে যাবে। যার কারনেই গত কয়েকদিনের আবহাওয়া এরুপ মেঘলা থাকবে।

শুক্রবার কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দরফরের তরফ থেকে জানানো হচ্ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সাথে বইবে দমকা হাওয়া এবং এর সাথে প্রবল ঝড়।


সপ্তাহান্তে পুজোর শপিংয়ে ব্যাঘাত, শনি রবি টানা বৃষ্টির ভ্রুকুটি

তবে কলকাতায় বৃষ্টি হলেও, দক্ষিনের মত কিন্তু উত্তরের জেলাতে গুলোতে তেমন কোন সতর্কতা নেই। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। যার জেরে ধস নামতে পারে বেশ বলে আশঙ্কা।







