নয়াদিল্লি: একদিকে কৃতজ্ঞতা, অন্যদিকে নতুন লড়াইয়ের প্রস্তুতি। ২৬ দিনের অনশন ভাঙায় সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে (X Handle) আবেগঘন বার্তা দিলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)।
নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) দীপকে লেখেন, “সোনম স্যার ২৬ দিন পর অনশন ভাঙায় আমরা স্বস্তি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আপনার অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ। নিজের জীবন বিপন্ন করে আপনি গোটা দেশের বিবেক জাগিয়ে দিয়েছেন। আপনার জীবন এই দেশের কাছে অত্যন্ত মূল্যবান।”
We are relieved and grateful that Sonam sir has ended his hunger strike after 26 days.
Thank you, sir, for your extraordinary courage and sacrifice. By putting your own life on the line, you awakened the conscience of an entire nation. Your life is far too precious to this…
সদ্য প্রকাশিত
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক! মোদীর বার্তার পর নড্ডা-জিতেন্দ্রর উপস্থিতিতে শেষ ২৬ দিনের প্রতিবাদ
উল্টোরথের রাতে কোন স্বপ্ন দেখলে কী হয়? শুভ না অশুভ? জেনে নিন জগন্নাথদেবের ইঙ্গিত— Abhijeet Dipke (@abhijeet_dipke) July 23, 2026
কিন্তু পরক্ষণেই মাত্র দু’টি শব্দে লিখলেন— “Charging up” (চার্জিং আপ)। স্পষ্ট ইঙ্গিত, সোনমের অনশন ভাঙলেও যন্তর মন্তরের (Jantar Mantar) আন্দোলন থামবে না, বরং আরও জোরদার হবে।
বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফেসবুক লাইভে কড়া পদক্ষেপের আশ্বাসের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (J.P. Nadda) ও ডাঃ জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh)-এর উপস্থিতিতে মেদান্তা হাসপাতালে (Medanta Hospital) অনশন ভাঙেন সোনম। এরপরই দীপকে লেখেন, “সোনম স্যার ২৬ দিন পর অনশন ভাঙায় আমরা স্বস্তি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আপনার অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ। নিজের জীবন বিপন্ন করে আপনি গোটা দেশের বিবেক জাগিয়ে দিয়েছেন। আপনার জীবন এই দেশের কাছে অত্যন্ত মূল্যবান।”
Charging up pic.twitter.com/NRStDDiRcv
— Abhijeet Dipke (@abhijeet_dipke) July 23, 2026
কিন্তু সেই কৃতজ্ঞতাবোধের পরেই শুক্রবার সকালে দীপকের ‘চার্জিং আপ’ ট্যুইট স্পষ্ট করে দিল— ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর ইস্তফার দাবিতে আন্দোলন চলবে। সোনমের অনশন প্রত্যাহারকে সম্মান জানিয়েও লড়াই জারি রাখার এই বার্তা ঘিরে এখন তুঙ্গে জল্পনা। যন্তর মন্তরে ফের ভিড় বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে।



