Dilpi Ghosh: রাজ্যকে আফগানিস্তান তৈরি করতে চাইছে তৃণমূল, ব্যারাকপুরের ঘটনা নিয়ে তোপ দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এগরার খাদিকুল থেকে মালদহের ইংরেজ বাজার৷ লাগাতার বাজি কারখানায় বিস্ফোরণে ১৬ টি প্রাণ ঝরার পরও ক্লান্তি নেই৷ এবার ব্যারাকপুরে প্রকাশ্যে শ্যুট আউট৷ বারে বারে কেন ঘটছে এমন ঘটনা? পরিস্থিতির জন্য রাজ্যের শাসকদল তৃণমূলকেই দুষছে গেরুয়া শিবির৷ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ আজ এই প্রসঙ্গে বলেন,

আরও পড়ুন: প্রয়োজনে আরও একবার দিলীপের বাড়ি ঘেরাও করুন! কুড়মিদের বার্তা অভিষেকের

“রাজ্যজুড়ে বোমা-বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে। পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটানো হচ্ছে।

4 19

যাতে সবাই ভয়ে সিঁটিয়ে থাকে আর ওরা রাজত্ব করতে পারে। রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে৷ তৃণমূল ইচ্ছাকৃতভাবে বাংলাকে আফগানিস্তান তৈরি করতে চাইছে।” যদিও দিলীপের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন।

রাজ্যকে আফগানিস্তান তৈরি করতে চাইছে তৃণমূল, ব্যারাকপুরের ঘটনা নিয়ে তোপ দিলীপের

6 19

তিনি বলেন, “বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা যেকোনও ঘটনাকে ইস্যু তৈরি করছে। কথায় কথায় রাজ্য সরকারকে নিশানা করছে। রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর। শুটআউটের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

5 20

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত