‘আর দশ মিনিট বসুন’, সভায় আসা জনতাকে অনুরোধ দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘আর দশ মিনিট বসুন’, সভায় আসা জনতাকে অনুরোধ দিলীপের| বৃহস্পতিবারের আরামবাগের সভা থেকে বক্তব্য রাখছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর এরপরই শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে একেরপর এক বক্তব্য রাখছিলেন তিনি। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’কে ‘যমের দুয়ারে সরকার’ বলেও এদিন কটাক্ষ করেন তিনি। আর সেইসময় হঠাৎই সভা ছেড়ে উঠে পড়েন মানুষজন।

আরও পড়ুনঃ বিজেপিতে মোহভঙ্গ, বামে ফিরছেন দলত্যাগী কর্মীরা

আর সেইদিকে নজর যেতেই দিলীপের অনুরোধ, ‘একটু বসুন।’ রীতিমতোন এদিন সভাস্থলে থাকা জনগ্ণের উদ্দেশ্যে করজোড়ে অনুরোধ করতে দেখা গেল দিলীপকে। একদিকে, তিনি বলছেন, “আজ পশ্চিমবঙ্গের যা অবস্থা তার জন্য দায়ী তৃণমূল। তাই তৃণমূল ছেড়ে লোকে পালাচ্ছে।“ আবার অন্যদিকে, তখনই দলে দলে মানুষজনকে সভা ছাড়তে দেখা গেল আরামবাগে। আর তাঁদের বসতে অনুরোধ করে দিলীপ ঘোষ বললেন, “কী হল? আর দশ মিনিট বসুন। সময় হয়ে গেছে। একসঙ্গে বাড়ি যাব। আমি তো অনেক দূর যাব। আপনারা তো পাশেই যাবেন। একটু বসুন।“

জনমানবকে ফের জনসভায় ফিরিয়ে নাম না করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যেভাবে তৃণমূলের লোকেরা দল ছেড়ে চলে যাচ্ছেন, আর কয়েকদিন পর পিসি, ভাইপো আর বাড়ি পাহারা দেওয়ার জন্য ববি হাকিম ছাড়া আর কেউ থাকবে না।’

‘আর দশ মিনিট বসুন’, সভায় আসা জনতাকে অনুরোধ দিলীপের। তিনি আরও বলেন, ‘তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত প্রধানদের ফোন ধরার জন্য আলাদা লোক রাখা হয়েছে। তাঁদের ফোন এলে তা রিসিভ করছে কোনও পুলিশকর্মী। পাছে যদি কেউ বিজেপি–র লোকের সঙ্গে কথা বলে, যদি দল ছেড়ে পালায় এই হল ভয়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত