করোনা আক্রান্ত দিলীপ ঘোষের ফুসফুসে সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্ত দিলীপ ঘোষের ফুসফুসে সংক্রমণ। শুক্রবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। রাতেই তাঁকে সল্টলেক আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে আমরি সূত্রে জানানো হয়েছিল, বিজেপির রাজ্য সভাপতি কোভিড পজিটিভ ।

আর পড়ুনঃ খোদ প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে চুরি গেল তথ্য! কি ছিল সেই তথ্যে জানুন।

এর পর থেকেই তিনি হাসপাতালেই আছেন। গত তিনদিন ধরেই জ্বরে ভুগছিলেন দিলীপবাবু। নিজের বাড়িতেই তিনি আইসোলেশনে চলে গিয়েছিলেন। কন কর্মসূচিতে জাচ্ছিলেন না। কিন্তু জ্বর বেশি থাকায় সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে তাঁর অবস্থার উন্নতিও হচ্ছিল।

জ্বর কিছুটা কমেছিল তাঁর। সেইসঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রাও অনেকটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু  আজ তাঁর ফুসফুসে সমস্যা হওয়ায় বুকের সিটি স্ক্যান করা হয়েছে  সেই রিপোর্ট আখন আসেনি বলে হাসপাতাল সুত্রে খবর। হাসপাতাল সুত্রে আর খবর দিলীপ বাবুর সার্বিক পরিস্থিতি আগের থেকে ভাল রয়েছে। তাঁর শরীরে  অক্সিজেনের মাত্রাও এখন অনেকটাই স্বাভাবিক।

করোনা আক্রান্ত দিলীপ ঘোষের ফুসফুসে সংক্রমণ। তাঁর অন্যান্য ভাইটাল প্যারামিটারও স্থিতিশীল রয়েছে। স্বাভাবিক ডায়েটে রাখা হয়েছে দিলীপ ঘোষকে। তবে সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিকিত্‍সার পরবর্তী ধাপ ঠিক করবেন চিকিত্‍সকরা। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন