‘UP-বিহারের মত মাফিয়ারাজ চলছে বাংলায়’! দল কে অস্বস্তিতে ফেলে মন্তব্য দিলীপের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘UP-বিহারের মত মাফিয়ারাজ চলছে বাংলায়’! বিজেপি কে অস্বস্তিতে ফেলে বেফাঁস মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ! গোটা রাজ্য উত্তপ্ত টিটাগর এ অর্জুন সিং এর ঘনিষ্ঠ দাপুটে নেতার খুনের ঘটনায়। বিজেপির নেতা কর্মীরা ফুঁসছে ক্ষোভে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বেফাঁস মন্তব্য করে বসলেন সোমবার মনীশ শুক্লা র হত্যা প্রসঙ্গে।

আরও পড়ুনঃ মনীশ খুনে চাঞ্চল্যকর তথ্য। স্বরাষ্ট্রসচিব এবং ডিজিকে তলব রাজ্যপালের!

তিনি রাজ্যকে বিঁধতে গিয়ে বললেন, “উত্তর প্রদেশ ও বিহারের মতো মাফিয়া রাজ শুরু হয়েছে বাংলায়।” বিতর্ক তুঙ্গে রাজ্য বিজেপির সভাপতির এহেন মন্তব্যে।হাসরাথ ধর্ষণ ঘটনায় গোটা দেশ উত্তাল। অধিকাংশই প্রশ্ন তুলছেন যোগী সরকারের ভূমিকা নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী ও পথে নেমেছিলেন নির্যাতিতাকে সুবিচার দেওয়ার দাবিতে। যার জেরে তাকে কটাক্ষের শিকার ও হতে হয়। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ই বলেছিলেন,”হাসরাথ নিয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার।

এহেন ঘটনা বাংলায় নিয়মিত ঘটাচ্ছে তৃণমূল কর্মীরা। সেসবকে ধামাচাপা দিতেই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী।” এহেন মন্তব্যের পর, দিলীপ ঘোষ উত্তরপ্রদেশের হাসরাথ এ দলিত কন্যা মনীশা শুক্লার হত্যা প্রসঙ্গে বিজেপি শাসিত উত্তর প্রদেশের সঙ্গে বাংলার তুলনা করে বেফাঁস মন্তব্য করে বসেন, তিনি বলেন,”উত্তরপ্রদেশ বিহারের মত মাফিয়ারাজ চলছে বাংলায়।”

তাঁর মন্তব্য একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে।রাজনৈতিক সমালোচকদের মতে, রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ এর এদিনের মন্তব্যই স্পষ্ট করে দিল নিতিশ কুমার বিহার ও যোগীর উত্তরপ্রদেশের পরিস্থিতি। তবে দিলীপ ঘোষ এ দিন তৃণমূলকে বিঁধতে গিয়ে আদতে দলে অস্বস্তি’ বাড়ালেন , অপেক্ষা রাখেনা তা বলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন