নজরবন্দি ব্যুরোঃ উনি বাঘ সিংহ না ছাগল, সেটা নন্দীগ্ৰামের মানুষ বুঝিয়ে দিয়েছে! এই ভাষাতেই মমতা বন্দোপাধ্যায় কে আক্রমন করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি নন্দীগ্রামের মত ভবানীপুরেও হারবেন মমতা বন্দোপাধ্যায়। বিজেপি সেই ভাবেই প্রস্তুত আছে। কে প্রার্থী হল বড় কথা নয়। ভোটে জেতাটাই আসল। এদিন দিলীপ ঘোষ সিপিআইএম কেও আক্রমন শানান। জানিয়েদেন তৃণমূলের মূল প্রতিপক্ষ বিজেপি-ই।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে হেরে মমতা চেয়েছিলেন CM হোক অন্য কেউ! আবার ভোটে দাঁড়িয়েই স্বীকারোক্তি
মমতা বন্দোপাধ্যায় প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “উনি বাঘ সিংহ না ছাগল, সেটা তো নন্দীগ্ৰামের মানুষই বুঝিয়ে দিয়েছে।” আজ কর্মীসভায় মমতা বন্দোপাধ্যায় বলেছেন, দিদি জিতে যাবে ভেবে ঘরে বসে না থাকতে। সেকথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, “উনি ঠিকই বলেছেন। ওঁর ফৌজ তৈরি হোক। আমরা তৈরি আছি। একবার হারিয়েছি। আবার হারাব। তবে উনি সতর্ক হয়ে বলছেন। এটা একটা ভাল কথা।”
এদিন কর্মীসভায় মমতা বন্দোপাধ্যায় বলেছেন, “বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। এজেন্সি-সহ সমস্ত শক্তির সঙ্গে আমরা লড়াই চালিয়েছি। বিজেপি কোনওদিন কারও সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পারেনি। কংগ্রেসের সঙ্গে পারেনি। ওদেরও এজেন্সি দেখিয়েছিল। এখন আমাদের যাকে খুশি ডাকছে ইডি, সিবিআই।” সেই মন্তব্যেরও জবাব দেন দিলীপ।
উনি বাঘ সিংহ না ছাগল, সেটা নন্দীগ্ৰামের মানুষ বুঝিয়ে দিয়েছে! বক্তা দিলীপ



তিনি বলেন, “রাজনৈতিকভাবে না পেরেই উনি এই ধরনের কথাবার্তা বলছেন। মমতা ভোটে না জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। আরেকজন (শুভেন্দু অধিকারী) ওঁকে হারিয়ে বিরোধী দলনেতা। এটা তো মাথায় রাখবে। প্রতিহিংসার কথা উনি বলা উচিত নয়। তবে আমরা জেতার জন্যই ভবানীপুরে নামব। উনি তো লড়াইয়ের সময় ভবানীপুর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ভোটের ময়দানে আমরা সব দেখে নেব।”









