১৫ মিনিটে শাহ-বৈঠক সারলেন শুভেন্দু, দিলীপ জানেন না তিনি কেন দিল্লিতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৫ মিনিটে শাহ-বৈঠক সারলেন শুভেন্দু, আজ বিজেপির দলীয় বৈঠকের আগেই আচমকা গতকাল শুভেন্দু অধিকারীকে দিল্লি তলব করে কেন্দ্রীয় নেতৃত্ব। তড়িঘড়ি দিল্লি পাড়ি দেন রাজ্যের এই মুহুর্তের বিরোধী দলনেতা। আজ ইতিমধ্যে মিনিট ১৫তে বৈঠক সম্পন্ন করেছেন অমিত শাহের সঙ্গে, নিজের দেশের স্বরস্ট্রমন্ত্রী সেই ছবি প্রকাশ করেছেন। তবে গত কয়েকদিনে লাগাতার বিক্ষোভের সম্মুখীন হয়ে আজ জখন বিজেপির দলীয় বৈঠক সেই সময়েই বৈঠক জেনেও শুভেন্দু কেনো দিল্লিতে বসে তা জানেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ ফাঁকা হেস্টিংস! মিটিং জেনেও আসেননি রাজীব-মুকুল, দিল্লিতে শুভেন্দু, বিরক্ত দিলীপ

তিনি সাফ জানিয়েছেন দিল্লির নেতারা জানেন। আমি জানিনা। কানাঘুষো চলছিলোই সংগঠন শক্ত করতে বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরানো হবে দিলীপকে। তাঁর জায়গায় আসবেন অন্য কেউ। আচমকা শুভেন্দু অধিকারিকে দিল্লি তলবে অনেকেই মনে করছে ওই জায়গায় আসতে চলেছেন শুভেন্দু। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর থেকে দলের প্রায় সব আলো কেড়ে নিয়েছেন তিনি একাই। দলের খুব খারাপ পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াইয়ে জিতে গিয়ে নিজের দমের পরিচয় দিয়েছেন অধিকারী। এদিকে দিনে দিনে দলের মধ্যেই ভাগ হচ্ছে শুভেন্দুর অনুগামী আর দিলীপের অনুগামী। সব মিলয়ে অনেকেই মনে করছে পদ বদল হবে দুজনের মধ্যেই।

তড়িঘড়ি শাহি-তলব, দল গোছাতে দিলীপের জায়গায় বসবেন শুভেন্দু! এই নিয়ে দ্বন্দ্বও দলের ভেতরে অনেক। কয়েকদিন আগেই দলে এসে রাজ্যের বিরোধী দলনেতা পদে আসীন, প্রধানমন্ত্রীর বৈঠকে জায়গা পাওয়া, এসব দলের আদি নেতারা মেনে নিতে পারেননি। তার মধ্যেই গত কয়েকদিন ত্রিপল চুরি থেকে ফৌজদারি মামলা একাধিক জায়গায় নাম জড়িয়েছে শুভেন্দুর। অনেকের মতে অধিকারীকে দিল্লি তলবের এটাও কারণ। বিজেপির নেতারা চাইছেন না একধিক মামলায় জড়িত কেউ দলের প্রধান মুখ হয়ে থাকুক।  আপাতত শুভেন্দুর শাহি তলব নিয়ে একাধিক বক্তব্য উঠে এলেও, অনেকেই মনে করছে এবার রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন তিনি।

তবে দলের তরফ থেকে স্পষ্ট কিছু না জানালেও, এক নেতার কথায় রাজ্যের ভোট পরবর্তী হিংসার কারণে রাষ্ট্রপতিকে চিঠি প্রদান এবং সেই বিষয়েই আলোচনার কারণে দিল্লি তলব বিরোধী রাজ্যনেতাকে। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির হস্তক্ষেপের জন্য রামনাথ কোবিন্দকে চিঠি দেবে বঙ্গ বিজেপি।

১৫ মিনিটে শাহ-বৈঠক সারলেন শুভেন্দু, বিকেলে দেখা করবেন নাড্ডার সঙ্গে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। তবে শুভেন্দুর এই তড়িঘড়ি দিল্লি গমনে একাধিক জল্পনা উঠে আসছিল নানা মহল থেকেই। তার মধ্যেই শুভেন্দুর উনুপস্থিতি নিয়ে দিলীপ জানিয়েছেন, “শুভেন্দু তো জানে মিটিং আছে। তাও দিল্লি গিয়েছে। কেন গিয়েছে তা জানি না। দিল্লির নেতারা বলতে পারবেন।” শুভেন্দুর সঙ্গে মোদী, শাহ, নড্ডা কী বিষয়ে কথা বলবেন, তা নিয়েও অন্ধকারে রাজ্যের নেতারা।  দিলীপ ঘোষের মন্তব্যে সেই জল্পনা বেড়েছে অনেক গুন। কী এমন আলোচনা আছে যা বিজেপির রাজ্য সভাপতি জানেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর