নজরবন্দি ব্যুরোঃ প্রভাব খাটিয়ে মেয়েকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সেই মন্তব্যের জবাব দিলেন শিলিগুড়ির মেয়র। অভিযোগ প্রমাণিত হলে সমস্ত শাস্তি মাথা পেতে নিতে রাজি। বলে দাবি করলেন তিনি।
আরও পড়ুনঃ DA কর্মীদের অধিকার, ৬ জানুয়ারির মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ হাইকোর্টের



দিলীপ ঘোষের অভিযোগ, ২০১৪ সালে মেয়ের ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ করতে উদ্যোগ নিয়েছিলেন গৌতম দেব। ওই সময় পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই সেই সময় তাঁর রাজনৈতিক প্রভাব অনেকটাই বেশী ছিল। সেই সময় তিনি তাঁর মেয়েকে কলকাতা থেকে ডাক্তারী পরীক্ষায় বসিয়েছিলেন। এখন তাঁর মেয়ে পেশায় চিকিৎসক। দিলীপ ঘোষের এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে।

রাজ্যজুড়ে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের প্রথম থেকে নীচু স্তরের বহু নেতাদের। নিয়োগ দুর্নীতির কারণে জেলবন্দী রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এমনকি নিয়োগ দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। এরইর মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, নিট পাশ না করেই ডাক্তারি পড়ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কন্যা। এবার গৌতম দেবের বিরুদ্ধে অভিযোগ উঠতেই শিলিগুড়িতে শোরগল পড়ে গেছে। সরব হয়েছে বিরোধীরা।
প্রভাব খাটিয়ে মেয়েকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছিলেন, শিলিগুড়িতেও উঠল অভিযোগ

সেই অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন শিলিগুড়ি পুরসভার মেয়র। তিনি আরও বলেন, আমি কোনদিনই এই কাজকে সমর্থন করি না। আজও করব না। আমি যদি আমার মেয়েকে অবৈধভাবে ডাক্তারী পরিক্ষায় বসে সূযোগ দিয়ে থাকি এবং যদি তা প্রমাণ হয়, তবে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেবো। দিলীপবাবু আগে প্রমাণ দিন, তারপরে আমি যা করার করব। বিজেপি বাংলায় নোংরা খেলা শুরু করেছে বলে দাবি করেছেন তিনি। আমি একজন সথ ও নির্ভিক। তাই আমার কোনও ভয় নেই।










