নজরবন্দি ব্যুরোঃ ২০ জনের মৃত্যুর জন্য দায়ী দিলীপ ঘোষ! সেই মর্মে এবার বিধাননগর দক্ষিন থানায় বিজেপির রাজ্য সভাপতি বিরুদ্ধে দায়ের হলো FIR। বাংলায় গত একমাসে ভোট পরবর্তী হিংসা নিয়ে বারেবারে সরব হয়েছে বিজেপি। বিজেপির তরফ থেকে একাধিক বার অভিযোগ করা হয়েছে বাংলায় ক্ষমতা জিতে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে তৃণমূল।
আরও পড়ুনঃ মিডিয়ার সঙ্গে কথা বলা মানা, ফেসবুক লাইভে আলোয় আলোয় মুক্তি খুঁজছেন মদন
উল্টো দিকে ঘাসফুল শিবিরের দাবি বাংলায় ক্ষমতায় আসতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। সঙ্গে নির্বাচন পুর্ব, এবং নির্বাচন সময়ের বিজেপি নেতাদের একাধিক বক্তব্যকে তুলে এনে বলা হয়েছিল নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য করেছে বিজেপি নেতারা। তার ফলেই রাজ্যের এই পরিস্থিতি। আগেও উস্কানিমুলক মন্তব্যের জেরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে মামলা দায়ের হয়েছে।
২০ জনের মৃত্যুর জন্য দায়ী দিলীপ ঘোষ! ভোট আবহে উস্কানি মূলক মন্তব্য এবং রাজ্যের মানুষের মৃত্যুর জন্য দায়ী করে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিন থানায় ৪ টি ধারায় FIR দায়ের করেছেন বিধান নগর পুরো নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায়।
তাঁর মতে ভোট আবহে রাজ্যের একাধিক জায়গায় গিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়েও। বাণিব্রত বাবুর বক্তব্য, একজন সাধারন মানুষ হিসেবে ভোট পরবর্তী সময়ে রাজ্যে নিহত ২০ জনের মৃত্যু কারন হিসেবে দায়ী করে তিনি দিলিপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এবং FIR দায়ের করেছেন।



