নজরে পাহাড়, শিলিগুড়ি গেলেন দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নজরে পাহাড়, একুশের লক্ষ্যে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। পাহাড়ে নিজেদের আধিপত্ত বিস্তার করতে ঝাঁপিয়ে পরেছে বিজেপি ও তৃণমূল শিবির। ভোটের কয়েক মাস আগেই হঠাৎ করেই অজ্ঞাতবাস ছেড়ে পাহাড়ে প্রত্যাবর্তন হয়েছে বিমল গুরুং-এর। বলতে গেলে বর্তমানে গুরুং-এর প্রত্যাবর্তনে তপ্ত পাহাড়। এরই মাঝে শিলিগুড়িতে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে শিলিগুড়িতে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি ছাড়াও এসে পৌঁছলেন সায়ান্তন বসু এবং রাজু মুখার্জী।

আরও পড়ুন: ৩২৮ রান তাড়া করে ক্যাঙ্গারুর দর্পচুর্ণ করলো ভারত।

জানা গিয়েছে, এদিন এনজেপিতে তাদের অভ্যর্থনা করে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন শিলিগুড়ির বিজেপির সভাপতি প্রবীন আগরওয়াল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব সোনার বাংলা তৈরী করার। কারণ তৃণমূল বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলে চলেছে। তিনি আরও জানান, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দেখিয়ে দেবে রাজ্যকে কীভাবে কাজ করতে হয়। এবারের নির্বাচনে বিজেপিকে পূর্ণ সমর্থন করবে শিলিগুড়ির মানুষ। শিলিগুড়িতে মানুষ তৃণমূলের উপরে বিরক্ত হয়ে গেছে তাই এবারে পরিবর্তন হবেই।’

দিলীপ আরও জানান, বিজেপি এবারে মাটি কামড়ে থাকবে জীতবার জন্য। সেই লক্ষ্যেই শিলিগুড়িতে আসা। আগামী দিনে শিলিগুড়ির মানুষদের নিয়ে নানা পরিকল্পনা আছে বিজেপির। যেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে।’

নজরে পাহাড়, অন্যদিকে শিলিগুড়িতে টিকা নিয়ে রাজনীতি চলছে বলে অভিযোগ করেন শিলিগুড়ি পুরসভার বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। তিনি আজ সাংবাদিকদের জানান, টিকা আসার পরে যেভাবে নেতা-নেত্রীরা ঝাঁপিয়ে পড়ছেন তাতে এই ভ্যাকসিন সঠিকভাবে কজন পাবে তা নিয়ে সন্দেহ আছে। অথচ ভ্যাকসিন আসবার আগে কিছু কিছু নিয়মাবলী চালু করবার কথা ছিল। শিলিগুড়ির হাসপাতাল এবং মেডিক্যালে প্রচুর লোক ভ্যাকসিন নেওয়ার জন্য তৈরী আছেন। যাদের কোনও দরকার নেই এই ভ্যাকসিন নেওয়া। আমি আপত্তি করছি এই কারণে যে এইভাবে চললে প্রকৃত ভ্যাকসিন কেউ পাবে না। আমি চাই এইভাবে না দিয়ে একটা নির্দিষ্ট নিয়মে ভ্যাকসিন দেওয়া হোক যাতে যাদের দরকার তারা অন্তত টাকা পায়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত