নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ মানেই বড় কোন বিতর্ক অথবা চমক। তাঁর মন্তব্য যে রাজ্য রাজনীতিতে আলাদা প্রভাব ফেলে তা বলার অপেক্ষা রাখে না। এবার তাঁর মুখে শোনা গেল,” নেংটি নয়, এবার ধরা পড়বে ধেড়ে ইঁদুর”। তারিখ মিলিয়ে দেখলে শুভেন্দুর ডিসেম্বর বার্তা আর দিলীপ ঘোষের মুখে এই ইঙ্গিত কী শুধুই কাকতালীয় ? এই প্রশ্নের উত্তরে কী বলেছেন দিলীপ ?
আরও পড়ুনঃ শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিন, মমতার গড়ে চলছে জোরকদমে প্রস্তুতি
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জানান, বিরোধী দলনেতার বক্তব্যের ভিত্তিতে তিনি কিছু বলতে চান না। দিসেম্বরের গুরুত্ব তাঁর কাছে আর পাঁচ টা মাসের মতই। কিন্তু তবু তাঁর ভরসা রয়াছে তদন্তের উপর। তিনি জানান, তদন্ত প্রক্রিয়া যে ভাবে এগোচ্ছে তাতে দিন ক্ষণ বলা যাচ্ছে না ঠিকই, কিন্তু খুব শীঘ্র যে নেংটি ইঁদুরের বদলে ধেড়ে ইঁদুররা তদন্তকারী সংস্থার জালে ধরা দেবে তা বলা যায়। তিনি এটাও বলেন, এই ধেড়ে ইঁদুর- নেংটি ইঁদুরের বার্তা তাঁর নিজের নয়, স্বয়ং বিচারপতি দিয়েছেন এই ইঙ্গিত। তাঁর কথা কেই কোট করছেন তিনি।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ডিসেম্বরেই ঘটতে পারে বড়ো কোন ঘটনা। তিনি বলেন, ফোকাসে রাখতে হবে ১২, ১৪, ২১ তারিখকে। সেই হিসাবে আজ সেই ১২ তারিখ। রাজ্য রাজনীতিতে হাওয়ায় ভাসছে নানা জল্পনা। কিন্তু সে ব্যাপারে আমল দিলেন না, বিজএপির রাজ্য সভাপতি দিলীপ। তিনি বললেন, যতদূর তিনি জানেন এগুলো মামলার দিন, রাজনীতিতে অমন নির্দিষ্ট কোনো তারিখ বলে দেওয়া যায় না। প্রতি মুহূর্তে রাজনীতির চাকা গড়াতে থাকে।
নেংটি নয় এবার ধরা পড়বে ধেড়ে ইঁদুর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই সুর দিলীপের

অমিত শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠকের কথাও তিনি জানেন না বলে মন্তব্য করেন। জানিয়ে দেন, “কোনও বৈঠকের কথা আমার জানা নেই। আর এখন কেউ বিজেপিতে আসবে বলে আমার মনে হয় না। আর কেউ এলেও বিজেপি আপাতত নেবে বলে মনে হয় না”। ফলত দিলীপের সঙ্গে সুর মিলছে না বিরোধী দলনেতার, তুলনায় দিলীপ[ ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই সুরে কথা বলছে



