Zee Bangla-Didi Number 1: শেষ হয়ে যাচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’, তার জায়গায় আসছে নতুন শো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  জি বাংলার (Zee Bangla) রিয়্যালিটি শো গুলির মধ্যে বেশ জনপ্রিয় একটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One)। বয়স ১২ বছর অর্থাৎ এক যুগ। দীর্ঘ সময় ধরে বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছে জি বাংলার এই রিয়্যালিটি শো। বিকেল পাঁচটা বাজলেই বাড়ির সব বয়সের দিদিরা বসে যান ছোট পর্দার সামনে। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রচার ঝলকের মাধ্যমে জানিয়েছেন, শেষ হয়ে যাচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’।

আরও পড়ুনঃ Karisma Kapoor: মধুচন্দ্রিমার রাতে নিলামে ওঠেন বলিউড অভিনেত্রী , বি টাউনে জোরালো জল্পনা

পর্দায় সম্প্রচারিত লড়াকু দিদিদের জিতে ফেরার গল্পের সাক্ষী থাকতে। সব শুরুরই শেষ থাকে। কিন্তু এত জনপ্রিয় শো হঠাৎ কেন এ ভাবে বন্ধ হতে চলেছে? এই খবর শুনে আঁতকে উঠছেন অনেকেই। তবে এর পরের খবরটা অবশ্য দর্শকের মুখে হাসি ফোটাবেই। জি বাংলার (Zee Bangla) ‘দিদি নাম্বার ওয়ান সিজন ৮’ শেষ হয়ে যাচ্ছে, এ কথা ঠিকই।

তারও উত্তর রয়েছে প্রচার ঝলকেই। রিয়্যালিটি শো-এর সিজন আট শেষ হচ্ছে। নতুন বছরে নতুন সিজন আনছেন রচনা। ১৪ ফেব্রুয়ারি থেকে চেনা সময়েই দেখা যাবে ‘দিদি’কে। প্রচার ঝলকে রচনার কথায়, তিনি নিজেকেও নতুন ভাবে উপস্থাপিত করবেন। আগের সিজনের মতোই তাঁকে ঘিরে থাকবেন হার না মানা দিদিরা। হয়তো নতুন খেলার সংযোজন হবে সিজন ৯-এ।

শেষ হয়ে যাচ্ছে 'দিদি নাম্বার ওয়ান', তার জায়গায় আসছে নতুন শো
শেষ হয়ে যাচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’, তার জায়গায় আসছে নতুন শো

দিদি নাম্বার ওয়ান সিজন ৯ এর প্রচার করলেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। নতুন রূপে নতুন ভাবনা থেকে সিজন ৮কে বিদায় দিয়ে দিদি নাম্বার ওয়ান সিজন ৯ এর সূচনা হচ্ছে। তাই এখন দিদি নাম্বার ওয়ানের সেটে নতুনভাবে প্রস্তুতি শুরু হয়েছে। সম্পূর্ণ সেট নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। কাজেই এবার দিদি নাম্বার ওয়ানে অনেক কিছুরই পরিবর্তন আসবে বলে অনুমান করছেন দর্শকরা। দিদি নাম্বার ওয়ানের এই নতুন সিজনকে স্বাগত জানাচ্ছেন দর্শকরা।

২০১০-এ প্রথম জি বাংলা দর্শকদের উপহার দিয়েছিল নতুন ধারার এই রিয়্যালিটি শো। প্রথম দিন থেকেই শো-এর অভিনবত্ব এবং রচনার সঞ্চালনায় জনপ্রিয় ‘দিদি নং ১’। মাঝে সাময়িক সঞ্চালিকা বদল ঘটেছিল। রচনার জুতোয় পা গলিয়েছিলেন দেবশ্রী রায়, জুন মালিয়া। দর্শকদের অনুরোধে চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে ফের ফিরিয়ে এনেছিলেন রচনাকে।

এই শো দেখে শুধুই সাধারণ নারী নন, বাংলা ছবির প্রথম সারির অভিনেত্রীও অনুপ্রাণিত হয়েছেন একাধিকবার। দিদিদের লড়াই এবং যুদ্ধ জয়ের গল্প শুনে তাঁরও মনে হয়েছে, তিনিও আগামী দিনে এ ভাবেই এগিয়ে যেতে পারবেন। সে কথা একাধিক সাক্ষাৎকারে প্রকাশ্যে স্বীকারও করেছেন রচনা।

শেষ হয়ে যাচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’, তার জায়গায় আসছে নতুন শো

শেষ হয়ে যাচ্ছে 'দিদি নাম্বার ওয়ান', তার জায়গায় আসছে নতুন শো
শেষ হয়ে যাচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’, তার জায়গায় আসছে নতুন শো

উল্লেখ্য, এই ধারাবাহিক থেকে শুধু দর্শকরাই অনুপ্রেরণা পান এমনটাই নয়, রচনা ব্যানার্জিও বহুবার বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন এই ধারাবাহিকে তিনি বিভিন্ন বয়সী নারীদের জীবন সংগ্রামের বিভিন্ন গল্প শুনে উদ্বুদ্ধ হয়েছেন বারবার। তাঁর বারবার মনে হয়েছে, ‘সবাই পারলে আমি কেন পারব না।’ এত দীর্ঘ সময় যাবত দিদি নাম্বার ওয়ানের সঙ্গে সংযুক্ত থাকতে থাকতে আজ এই রিয়েলিটি শো তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত