Sudipa-Sourav: দিদি নম্বর ১ সামলাবেন সুদীপা, কেন বাদ গেলেন রচনা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ   ‘দিদি নম্বর ১’-এ নতুন সঞ্চালিকা হিসেবে দেখা যাবে রান্নাঘরের সুদীপা’কে । তবে কি রান্নার অনুষ্ঠান ছেড়ে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের সঞ্চালনায় নিজেকে বদলে নিলেন সুদীপা? সোমবারই জি বাংলার ফেসবুক থেকে লাইভ সম্প্রচারে এসেছিলেন ‘রান্নাঘর’-এর কর্ত্রী। তিনি জানিয়েছেন, বাবাকে হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি অনুষ্ঠানের দায়িত্ব ছেড়েছেন সুদীপার উপরে।

আরও পড়ুনঃ কুমার শানু কিসের মেলোডি কিং? বিস্ফোরক নদিম

আপাতত তাই আরও এক জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে ‘দিদি নম্বর ১’ মাতাতে আসছেন সুদীপা। আরও জানান, ‘‘জি বাংলা একটি পরিবারের নাম। আমাদের লক্ষ্য সব সময়ে সকলের পাশে থাকা। রচনাও সেটা মানেন। কিন্তু এই মুহূর্তে ওঁর মনের অবস্থা হাসি-ঠাট্টা করে সঞ্চালনা করার মতো নয়। তাই আমার এবং সৌরভের উপরে দায়িত্ব অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার।’’

দর্শক-অনুরাগীদের জন্য চিন্তিত হয়ে সুদীপাকে কড়া নির্দেশ দিলেন রচনা, ‘‘আমার অনুষ্ঠানের দর্শক-অনুরাগীদের মুখের হাসি যেন মুছে না যায়! তার দায়িত্ব তোমাদের।’’ পিকনিক স্পেশ্যাল পর্বে থাকছেন ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-এর সাত্যকি, ঊর্মি এবং রিনি। সৌরভ জানিয়েছেন, বাকি ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরাও আসবেন। তাঁদের বাস্তবের পরিবারকে সঙ্গে নিয়ে। এই সুযোগে ফাঁস হবে অনেক মজার খবর।

দিদি নম্বর ১ সামলাবেন সুদীপা, সঙ্গে থাকছে জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস

দিদি নম্বর ১ সামলাবেন সুদীপা, কেন বাদ গেলেন রচনা?
দিদি নম্বর ১ সামলাবেন সুদীপা, কেন বাদ গেলেন রচনা?

“যা কথা দিয়েছিলাম, সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলব। ‘দিদি নম্বর ১’ রচনাদিকে কোনও ভাবে অনুকরণ বা অনুসরণ করব না। কারণ, রচনাদি তারকা। দিদি যা করবেন সেটাই ‘স্টাইল’ হয়ে যাবে। আমি আমার মতো করে সঞ্চালনা করব। এটুকু বলতে পারি, এই অনুষ্ঠানে আমার সাজে অল্প হলেও বদল দেখতে পাবেন দর্শক”, জানলেন সুদীপা। স্পষ্ট ভাবে আরও জানান, কোনও দিন কোনও ভাবেই সঞ্চালনায় রচনাকে অনুসরণ করবেন না তিনি।

8,522 Likes, 59 Comments - Sudipa Chatterjee (@sudiparrannaghor) on  Instagram | Metal, Accessories, Fashion
দিদি নম্বর ১ সামলাবেন সুদীপা, কেন বাদ গেলেন রচনা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত