নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! উদ্ধার ‘কালীঘাটের কাকু’-র রহস্যময় ডায়েরি, কোন পথে তদন্ত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার সংবাদের শিরোনামে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ! এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তকারীদের হাতে এসেছে এক রহস্যময় ডায়েরি! ইডি সূত্রে খবর, নিয়োগকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে ওই ডায়েরিটি উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, সুজয়ের ওই রহস্যময় ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা রয়েছে একাধিক নাম!

আরও পড়ুন: আদ্রার TMC নেতা খুনের তদন্তে SIT গঠন, কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ!

ওই রহস্যময় ডায়েরিটি তদন্তের পাশাপাশি আদালতে পেশ করা নথির নিরিখে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন আধিকারিকরা। ইডির দাবি, দুর্নীতির জেরে বাজার থেকে তোলা প্রায় ১০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে হাতবদল হয়েছে। আর ওই টাকার হিসেব ওই ডায়েরিতেই লেখা রয়েছে বলে দাবি করছেন তদন্তকারীরা। ইডি জানাচ্ছে, ওই ডায়েরিতে উল্লেখ থাকা সাঙ্কেতিক ভাষায় যে সব নাম লেখা আছে তা, সুজয়-ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত পরিচয় জানা যাবে।

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, উদ্ধার কালীঘাটের কাকুর রহস্যময় ডায়েরি
নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, উদ্ধার কালীঘাটের কাকুর রহস্যময় ডায়েরি

এদিকে, সুজয়ের গ্রেফতারির পর থেকেই তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। ইডি সূত্রে খবর, ২০১৯-২০ সালে কালীঘাটের কাকুর নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে সরাসরি ১ কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে। মনে করা হচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতির কালো টাকা সাদা করতেই সুজয়কৃষ্ণ ভদ্র নির্মাণ সংস্থায় লাগিয়েছিলেন বলেই অনুমান। শুধু তাই নয়, ইডির দাবি, জামাইয়ের মাধ্যমে বিনিয়োগ করেছেন সুজয়। সেই সংক্রান্ত তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই কারণেই তাঁর জামাইকে তলব করা হয়েছিল।

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, উদ্ধার কালীঘাটের কাকুর রহস্যময় ডায়েরি

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। এরপরেই দু’বার কালীঘাটের কাকুকে তলব করে সিবিআই। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানে সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে গত ৩০ মে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, উদ্ধার কালীঘাটের কাকুর রহস্যময় ডায়েরি

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, উদ্ধার কালীঘাটের কাকুর রহস্যময় ডায়েরি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন