MS Dhoni: মুম্বইয়ের হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার, কবে ছাড়া পাবেন মাহি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুম্বইয়ের হাসপাতালে মহেন্দ্র সিং ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হল বৃহস্পতিবার ৷ দু-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা আইপিএলে বাঁ হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলে গিয়েছেন ধোনি। কিন্তু কিপিং বা ব্যাটিং করা থামাননি।

আরও পড়ুন: ‘হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকে

যদিও উইকেটের মাঝামাঝি দৌড়নোর সময় তাঁকে কিছুটা সমস্যায় পড়তে দেখা গিয়েছে। হাঁটুতে আঘাতের অস্বস্তি এড়াতে অনেক সময় তাঁকে দেখা গিয়েছে শেষ মুহূর্তে ব্যাট করতে নামতে। আইপিএল ফাইনালের পরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

2

আসলে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধনি ইঙ্গিত দিয়েছিলেন, ফিট থাকলে আরও একটা মরশুম সমর্থকদের উপহার দিতে চান তিনি।চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন, ‘‘বৃহস্পতিবার মুম্বইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে।

1

ও ভাল আছে। এক-দু’দিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে। তার পরে কয়েক দিন বিশ্রাম নিয়ে ধোনি রিহ্যাব শুরু করবে।’’ পরের আইপিএলের আগে ধোনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছে সিএসকে।

মুম্বইয়ের হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার, কবে ছাড়া পাবেন মাহি?

3

ওই কর্তা বলেছেন, ‘‘পরের আইপিএলের এখনও অনেক সময় বাকি। তার আগেই ধোনি পুরো সুস্থ হয়ে উঠবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত