MS Dhoni: ২৪ আইপিএলেও চেন্নাই এর জার্সিতে মাঠে ফিরছেন ধোনি? কী বললেন ক্যাপ্টেন কুল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএল ২০২৩-এর ট্রফি হাতে তোলার পরে ধোনি নিজেই জানান যে, চিরতরে চেন্নাইয়ের জার্সি তুলে রাখার এর থেকে ভালো মঞ্চ আর হতে পারত না। তবে তিনি এখনই সরে দাঁড়াচ্ছেন না। হাঁটুতে চোট পেলেও তিনি এখন সুস্থ রয়েছেন। তবে এতদিন পরে ফের আইপিএলে মাঠে নামা নিয়ে অনুরাগীদের দিকে স্পষ্ট ইঙ্গিত ছুঁড়ে দিলেন ধোনি।

আরও পড়ুনঃ ইডেন গার্ডেন্সে ৫০-তম সেঞ্চুরিটি পাবেন কোহলি, ভবিষ্যদ্বাণী গাভাসকরের

ইঙ্গিত যদি যথাযথ হয়, তবে এটা বলে দিতে অসুবিধা নেই যে, ২০২৪ আইপিএলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে ফিরছেন ধোনি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দেন ধোনি। সেখানেই সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, অবসর নেওয়ার পরে আপনি কীভাবে…।

প্রশ্নের মাঝেই সঞ্চালককে থামিয়ে দেন ধোনি। সাফ জানিয়ে দেন, “আমি শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তাই আমাকে অবসর নেওয়া ক্রিকেটার বলা যাবে না, সংশোধন করে নেওয়া দরকার।” ধোনির এই কথা শুনেই খুশিতে চিৎকার করে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সিএসকে ভক্তরা।

২৪ আইপিএলেও চেন্নাই এর জার্সিতে মাঠে ফিরছেন ধোনি? কী বললেন ক্যাপ্টেন কুল
২৪ আইপিএলেও চেন্নাই এর জার্সিতে মাঠে ফিরছেন ধোনি? কী বললেন ক্যাপ্টেন কুল

প্রসঙ্গত, হাঁটুতে চোট নিয়েই ২০২৩ সালের গোটা আইপিএল খেলেছিলেন ধোনি। তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর ব্যাটিং। তবে উইকেটকিপিংয়ে বেশ ভালো পারফর্ম করেছিলেন মাহি। তাঁর নেতৃত্বেই পঞ্চমবার আইপিএল জেতে চেন্নাই।

২৪ আইপিএলেও চেন্নাই এর জার্সিতে মাঠে ফিরছেন ধোনি? কী বললেন ক্যাপ্টেন কুল

9 14

জয়ের পর ধোনি বলেছিলেন, ভক্তদের জন্যই আরও একটি আইপিএল খেলতে চান তিনি। সেই ঘোষণার পরে এদিন ধোনির মন্তব্যের পর আশাবাদী চেন্নাই ভক্তরা। তাঁদের আশা, ফের মাঠে নেমে দলকে নেতৃত্ব দেবেন প্রিয় থালা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর