আর মাত্র ২৩ রান দূরে ধাওয়ান, তাহলেই ভাঙবে সৌরভের রেকর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র ২৩ রান দূরে ধাওয়ান, আসন্ন শ্রীলঙ্কা সফর শিখর ধওয়নের সামনে শুধু অধিনায়কত্বের সুযোগই এনে দেয়নি, রয়েছে একাধিক নজির গড়ার সুযোগও। বিরাট কোহলীর পর দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে ৬০০০ রান করার সুযোগ রয়েছে তাঁর সামনে।

টপকাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই কীর্তি গড়তে ধওয়নের দরকার আর ২৩ রান।আপাতত ধাওয়ান ওয়ান ডে কেরিয়ারের ১৪২টি ম্যাচের ১৩৯টি ইনিংসে সংগ্রহ করেছেন ৫৯৭৭ রান। সুতরাং শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ২৩ রান করলেই ৬ হাজার রানের মাইলস্টোন টপকে যাবেন তিনি এবং স্মরণীয় করে রাখতে পারবেন ম্যাচটিকে।

- Advertisement -

আরও পড়ুনঃ কলকাতার ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন, কিন্তু টিকা হাতে না পেলে কী ভাবে টিকা দেব? বললেন ফিরহাদ

সেক্ষেত্রে ইনিংসের নিরিখে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন তিনি। তাহলে ধাওয়ান পিছনে ফেলে দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

আর মাত্র ২৩ রান দূরে ধাওয়ান, তাহলেই ভাঙবে সৌরভের রেকর্ড

ভারতের হয়ে সবথেকে কম ১৩৬টি ইনিংসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রান করেছেন বিরাট কোহলি। সৌরভ গঙ্গোপাধ্যায় এই মাইলস্টোন টপকেছেন ১৪৭টি ইনিংসে। ধাওয়ান শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে এমন কৃতিত্ব অর্জন করতে পারলে ১৪০টি ইনিংসে ৬ হাজার রান করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর