Devlina Kumar: “জলের মধ্যে পাটকাটি” সুইমিং সুট পরে ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার দেবলীনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেবলীনা কুমার উত্তর কুমারের নাতির বউ হিসেবেই তিনি বেশী পরিচিত সমাজের কাছে। তবে এখন সেই পরিচয়ই তার একমাত্র পরিচয় নয়। এখন তিনি একজন অভিনেত্রীও বটে। সিরিয়ালের সাথে সাথে সিনেমা এবং ওয়েব সিরিজেও তিনি অভিনয় করে ফেলেছেন। পাশাপাশি তিনি একজন স্কুলের শিক্ষিকা। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়।

আরও পড়ুনঃঃ জন্মদিনে সিল্কের পোশাকে জমিয়ে নাচ ‘দিদি নম্বর ১’ এর, প্রকাশ্যে রচনার ভিডিও

স্বামীর সাথে দেশ বিদেশ ঘুরে বেড়ান তিনি। সেই ছবি আবার সামাজিক মাধ্যমে সবার সাথে ভাগ করে নেন। সদ্য তিনি গৌরব এবং তার বন্ধু এবং স্ত্রীদের সাথে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই সুইমিং পুলে নেমে একটি ছবি তুলেছিলেন এবং সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।

"জলের মধ্যে পাটকাটি" বুলিংয়ের শিকার অভিনেত্রী
“জলের মধ্যে পাটকাটি” বুলিংয়ের শিকার অভিনেত্রী

সেই ছবি দেখে অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে একাধিক কটাক্ষের বান। অনেকে মন্তব্য করেছেন ” নিজেকে কী বলিউড অভিনেত্রী মনে করেন”, “পুরো পাটকাটি লাগছে”, “আপনি কী নিজেকে খুব সুন্দরী মনে করেন?”, “আপনারা শুধু শরীর দেখাতেই ব্যস্ত”।

“জলের মধ্যে পাটকাটি” বুলিংয়ের শিকার অভিনেত্রী

"জলের মধ্যে পাটকাটি" বুলিংয়ের শিকার অভিনেত্রী

যদিও এই সমস্ত মন্তব্যে কোন রকম গা করেননি অভিনেত্রী। তিনি বরাবরের মত এবারেও নিরব। এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক কাজ। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘রক্তবীজ’ এও অভিনয় করবেন তিনি। সেই ছবি মুক্তি পাবে পুজোর সময়। এছাড়াও বেশ কিছু কাজ তার হাতে রয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন